News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক স্থানে দুঃসাহসিক চুরি, পুলিশ কুম্ভনিদ্রায়
Image

একাধিক স্থানে দুঃসাহসিক চুরি, পুলিশ কুম্ভনিদ্রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চবিবশ ঘন্টায় রাজধানী আগরতলায় পাঁচটি স্থানে চুরির ঘটনা ঘটেছে৷ অন্য আরেকটি স্থানে চুরি করতে গিয়ে দুই চোর স্থানীয়দের হাতে ধরা পড়েছে৷ তাতে, রাজধানী আগরতলায় নিরাপত্তা নিয়ে পুলিশি ভূমিকায় প্রশ্ণ উঠেছে৷
জানা গেছে, জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্স, রামনগর, মধ্যপাড়া এবং গান্ধীঘাটে চবিবশ ঘন্টায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ তাতে পাঁচটি বাইক এবং স্বর্ণালঙ্কার ও জিনিসপত্র চুরি হয়েছে৷ কোন ঘটনাতেই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷ এমনকি চুরি যাওয়া বাইক এবং স্বর্ণালঙ্কার ও জিনিসপত্রগুলি উদ্ধার করা সম্ভব হয়নি৷
জানা গেছে, জিবি হাসপাতাল চত্বর থেকে জনৈক চিকিৎসকের বাইক চুরি হয়েছে৷ এ বিষয়ে জিবি ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু পুলিশ এখনো চোর কিংবা চুরি যাওয়া বাইক আটক করতে পারেনি৷ এদিকে, আইজিএম কোয়ার্টার কমপ্লেক্স থেকে টিআর০১-এএ-৭৪৫০ এবং টিআর০১-ডব্লিউ-৭৪১০ নম্বরের দুটি বাইক চুরি হয়েছে৷ রামনগর এলাকা থেকে টিআর০১-এল-৫১৪২ এবং মধ্যপাড়া থেকে টিআর০১-পি-৮২৪৩ নম্বরের দুটি বাইক চুরি হয়েছে৷ এই ঘটনাগুলি পুলিশে জানানো হয়েছে৷ কিন্তু এই ঘটনাগুলিতে পুলিশ এখনো সফলতা অর্জন করতে পারেনি৷
এদিকে, গান্ধীঘাটে সরকারি আবাসনে স্বর্ণালঙ্কার সহ বহু জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে৷ আবাসন থেকে চোরেরা কিভাবে চুরি করতে সক্ষম হল তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এবিষয়েও পুলিশে চুরির মামলা দায়ের করা হলেও কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷
এদিকে, গতকাল রাতে ইন্দ্রনগরে অমৃত স্টোর্সে তালা ভেঙ্গে চুরি করতে গিয়ে দুই চোরকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় জনগণ৷ জানা গেছে, চুরি করতে গিয়ে উজান অভয়নগরের বাসিন্দা বাবলু চৌধুরী এবং ময়লাখলার বাসিন্দা লিটন দাসকে স্থানীয় জনগণ হাতে নাতে ধরে ফেলেন৷ তাদের উত্তমমধ্যম দিয়ে জিবি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top