News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক শিল্প বিরোধী শর্তে সমঝোতা নয়, সিদ্ধান্ত এমপ্লয়িজ ফেডারেশনের
Image

ব্যাঙ্ক শিল্প বিরোধী শর্তে সমঝোতা নয়, সিদ্ধান্ত এমপ্লয়িজ ফেডারেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ব্যাঙ্ক শিল্পের ওপর মারাত্মক আঘাত এসেছে৷ তাই ব্যাঙ্ক শিল্প বিরোধী কোন সমঝোতায় রাজি নয় ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন৷ এরই পাশাপাশি ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে যাবে ফেডারেশন৷ শুধু তাই নয়, ঋণ খেলাপিদের সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করা হোক দাবি ফেডারেশনের৷ সোমবার সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস সংগঠনের এই সিদ্ধান্তগুলি জানিয়েছেন৷
এদিন শ্রীবিশ্বাস জানিয়েছেন, গত অর্থবছরে অপারেশনাল প্রফিট ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা সত্ত্বেও ব্যাঙ্কগুলির ১৭ হাজার ৯৩৩ কোটি টাকা লোকসান হয়েছে৷ এর জন্য তিনি বিজয় মালিয়াদের মত ঋণখেলাপিদের দায়ী করেছেন৷ এরই পাশাপাশি কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় সরকারকে৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার যদি ঋণ খেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্ত করত তাহলে ব্যাঙ্কগুলির বিরাট লোকসান বহন করতে হত না৷ তিনি ক্ষোভের সুরে জানান, বিজয় মালিয়া বিদেশে লুকিয়ে রয়েছেন৷ অথচ কেন্দ্রীয় সরকার তাকে ধরে এদেশে এনে ঋণ পরিশোধের কোন উদ্যোগ নিচ্ছে না৷ এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার দশটি ব্যাঙ্ক চিহ্ণিত করে বাজেট থেকে মূলধন দিত৷ কিন্তু এখন কেন্দ্র শর্ত আরোপ করেছে বাজেট থেকে তখনই মূলধন দেওয়া হবে যখন ব্যাঙ্ক, ইউনিয়ন এবং সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে৷ তিনি জানান, ব্যাঙ্ক শিল্প এবং এর সাথে যুক্ত কর্মচারী বিরোধী কোন শর্ত মেনে চুক্তি স্বাক্ষর করা হবে না৷
এদিন তিনি বলেন, আগের সরকার ব্যাঙ্ক বেসরকারি করার চেষ্টা করেছিল৷ বর্তমান সরকারও সেই চেষ্টা জারি রেখেছে৷ এসবিআই’র সাথে পাঁচটি ব্যাঙ্ককে যুক্ত করে দেওয়া হচ্ছে৷ কেন্দ্র চাইছে সারা দেশে দশটি ব্যাঙ্ক থাকুক৷ বাকি সব কটা ব্যাঙ্ক এই দশটি ব্যাঙ্কের সাথে যুক্ত করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ব্যাঙ্ক যুক্তকরণে বেকারত্ব বাড়বে৷ ইতিমধ্যে বিভিন্ন ব্যাঙ্কে অনেককেই স্বেচ্ছায় অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ তিনি আরো বলেন, কেন্দ্র যে পথে হাঁটছে তাতে অনেক ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে৷ তাই ফেডারেশন কেন্দ্রের এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top