প্যারিস, ২৫ মার্চ (হি.স.): বন্দুকবাজের হামলায় পুনরায় রক্ত ঝরল ফ্রান্সে| এবার ঘটনাস্থল ফ্রান্সের লিলে এলাকা| স্থানীয় সময় শনিবার সকালে লিলে এলাকায় মেট্রো স্টেশন থেকে ঢিল ছেঁাড়া দূরত্বে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে জখম হয়েছেন একজন কিশোর সহ মোট তিন জন| পুলিশ সূত্রের খবর, গাড়িতে করে মুখ ঢেকে ওই এলাকায় আসে আততায়ী| আচমকাই নির্বিচারে গুলি চালাতে থাকে সে| বন্দুকবাজের আগ্নেয়াস্ত্র থেকে বেরোনো গুলি পায়ে লাগে ১৪ বছরের এক কিশোরের| অপর একজনের ঘাড়ে গুলি লাগে| গুলিবিদ্ধ অবস্থায় মোট তিন জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়| আততায়ীর খেঁাজে শহরজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ| উল্লেখ্য, গত ১৬ মার্চই দক্ষিণ ফ্রান্সের গ্রাসি এলাকার একটি স্কুলে হামলা হয়| সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে জখম হন আট জন| ওই দিনই প্যারিসের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)-এর অফিসে পত্রবোমা বিস্ফোরণে জখম হন এক মহিলা কর্মী|
ফ্রান্সে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ এক কিশোর সহ ৩
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















