News Flash

  • Home
  • Uncategorized
  • ফরমালিন নিয়ে সরকারী রিপোর্টকে চ্যালেঞ্জ জানাল মৎস্য ব্যবসায়ী সমিতি
Image

ফরমালিন নিয়ে সরকারী রিপোর্টকে চ্যালেঞ্জ জানাল মৎস্য ব্যবসায়ী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷৷ মাছে ফরমালিন ব্যবহার নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্টকে চ্যালেঞ্জ জানালো ত্রিপুরা রাজ্য মৎস্য ব্যবসায়ী সমিতি৷ রবিবার সাংবাদিক সম্মেলনে সমিতির তরফে জানানো হয়, মাছে ফরমালিন ব্যবহার নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর যে রিপোর্ট পেশ করেছে তাতে আস্থা নেই৷ বর্হিরাজ্যে অত্যাধুনিক ল্যাবে মাছের নমুনা পরীক্ষা করানো হোক৷ সমিতির দাবি, রাজ্যে কোন মাছেই ফরমালিন ব্যবহৃত হয় না৷ রাজ্য সরকারের এই রিপোর্টে প্রায় ৭-৮ লক্ষ মৎস্য ব্যবসায়ীর জীবনজীবিকা সংকটের মুখে৷ এদিন মৎস্য ব্যবসায়ীরা কার্যত এই উদ্ভুত সমস্যার জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন৷ পাশাপাশি এই সমস্যার সমাধানে রাজ্য সরকারকেই হস্তক্ষেপ করতে হবে বলে দাবি জানালেন৷
এদিন সমিতির সম্পাদক মণীন্দ্র দাস জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তর মাছে ফরমালিন ব্যবহার নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তা সম্পূর্ণ ভুলে ভরা৷ শ্রীদাসের বক্তব্য, যে ল্যাবে মাছের নমুনা পরীক্ষা করা হয়েছে সেই ল্যাবের প্রতি কোন আস্থা নেই মৎস্য ব্যবসায়ীদের৷ কারণ, এই তাজা মাছ নিয়ে গিয়ে ঐ ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে তাতেও ফরমালিন মিলেছে৷ এদিন সমিতির তরফে জানানো হয়, অন্ধ্রপ্রদেশের মৎস্য দপ্তর একটি রিপোর্ট পাঠিয়ে জানিয়েছে, সেখান থেকে পাঠানো কোন মাছেই ফরমালিন ব্যবহৃত হয় না৷ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বরফের কন্টেইনারে মাছ পাঠানো হয়৷
এদিন সমিতির তরফে জানানো হয়েছে, সংবাদ মাধ্যমে মাছে ফরমালিন ব্যবহারে খবর প্রকাশিত হওয়ার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর ৪০টি মাছের নমুনা সংগ্রহ করে৷ তার থেকে ১১টি মাছে ফরমালিন ব্যবহার হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট প্রকাশ করে৷ কিন্তু, স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্টে আস্থা নেই বলে সমিতি স্পষ্ট জানিয়ে দেয়৷ তাদের দাবি, বর্হিরাজ্যে অত্যাধুনিক ল্যাবে মাছের নমুনা পরীক্ষা করুক রাজ্য সরকার৷ কারণ, রাজ্যে যে ল্যাব রয়েছে এবং এই ল্যাবের আধিকারিকের ওপর কোন ভরসা করা যায় না বলে সমিতি জানিয়েছে৷ এদিন সমিতি মৎস্য ব্যবসায়ীদের সাথে চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ আনে৷ এদিকে, সমিতির দাবি অনুসারে রাজ্য সরকারের দায়বদ্ধতাও প্রশ্ণের মুখে৷ ফলে, মাছে ফরমালিন ব্যবহার নিয়ে রাজ্য সরকার ও ত্রিপুরা মৎস্য ব্যবসায়ী সমিতির বক্তব্য অনুসারে বিভ্রান্তি আরো বাড়ল বলেই মনে হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top