News Flash

  • Home
  • Uncategorized
  • যুব প্রজন্ম সেলফিতে ও বাড়ির মহিলারা সিরিয়ালে আসক্ত, উষ্মা প্রকাশ তথ্য ও সংসৃকতি মন্ত্রীর
Image

যুব প্রজন্ম সেলফিতে ও বাড়ির মহিলারা সিরিয়ালে আসক্ত, উষ্মা প্রকাশ তথ্য ও সংসৃকতি মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ যুব প্রজন্ম সেলফিতে এবং বাড়ির মহিলারা সিরিয়ালে আসক্ত৷ তাই নাটক নিয়ে আজকাল আর কেউ ভাবেন না৷ শুক্রবার ন্যাশনাল সুকল অফ ড্রামার উদ্যোগে নাটক লেখার উপর আয়োজিত কর্মশালার সমাপ্তি দিনে এইভাবে উষ্মা প্রকাশ করেন তথ্য ও সংসৃকতিমন্ত্রী ভানুলাল সাহা৷
এদিন তিনি বলেন, নাট্য জগতে আঙ্গিকে অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু এরাজ্যে নাট্য আকারে সামাজিক পরিস্থিতি প্রতিফলিত হয় না৷ উদ্বেগের সুরে তিনি বলেন, যুব প্রজন্ম এখন সেলফিতে এবং বাড়ি মহিলারা টিভির সিরিয়ালে আসক্ত হয়ে পড়েছেন৷ এই পরিস্থিতি অগ্রগতির লক্ষণ মানলেও, তিনি চাইছেন ভাল নাটকেরও যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷ উদাহরণ তুলে ধরে তিনি জানান, যেখানেই নাটক পরিবেশিত হয় সেখানেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়৷ সে জন্য তিনি দাবি করেন, নাটকের চাহিদা এখনো কমে যায় নি৷ তাই তিনি ন্যাশনাল সুকল অফ ড্রামার কর্মকর্তাদের বলেন, এরাজ্যে নাটক আবারও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নিন৷ এদিন এই কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে কুড়ি জনের হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top