নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ২০০৫ সালে বেঙ্গালুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কলেজ চত্বরে বন্দুকবাজদের অতর্কিত হামলার ঘটনার সাথে যুক্ত এক ব্যক্তিকে শুক্রবার আগরতলায় যোগেন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ৷ এদিন, ঐ ঘটনার সাথে যুক্ত হাবিব মিয়াকে কর্ণাটক পুলিশের এক বিশেষ টিম গ্রেপ্তার করেছে৷
২০০৫ সালে বেঙ্গালুরে বন্দুকবাজদের হামলায় একজন প্রফেসর নিহত হয়েছিলেন৷ প্রফেসর এমসি পুরি ঐ ঘটনায় প্রয়াত হয়েছিলেন৷ এছাড়াও আরো চারজন গুরুতর আহত হয়েছিলেন৷ ঐদিন চার-পাঁচজনের অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কলেজ চত্বরে এলোপাথারি গুলি চালায়৷ তাতে, প্রফেসর পুরির মৃত্যু হয়৷ ঐ ঘটনার তদন্তে নেমে কর্ণাটক পুলিশ হাবিব মিয়া সম্পর্কে জানতে পারে৷ শুক্রবার কর্ণাটক পুলিশের বিশেষ টিম পূর্ব আগরতলা থানার সহযোগিতায় যোগেন্দ্রনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে৷ তার ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়েছে৷ আগামীকাল তাকে কর্ণাটক নিয়ে যাওয়া হবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
এগার বছর আগে বেঙ্গালুরুর কলেজ চত্বরে হামলায় যুক্ত আসামী গ্রেপ্তার যোগেন্দ্রনগরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















