News Flash

  • Home
  • Uncategorized
  • আসামের মতো ত্রিপুরা থেকেও বাংলাদেশী বিতাড়নের দাবী তুলল আইএনপিটি
Image

আসামের মতো ত্রিপুরা থেকেও বাংলাদেশী বিতাড়নের দাবী তুলল আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ নাগরিকত্ব আইন সংশোধনী বিল ২০১৬ প্রত্যাহার সহ দলের মৌলিক দাবির সমর্থনে দুইদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে আইএনপিটি৷ ২৮ ও ২৯ এপ্রিল এডিসি সদর দপ্তর খুমুলুঙস্থিত নুউাই অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে৷ শুক্রবার আইএনপিটির কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির যৌথ অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ গত ৯ মার্চ দেশের সর্বোচ্চ আদালত ১৯৭১ সালের ২৪ শে মার্চের পর আগত বাংলাদেশীদের আসাম থেকে বিতাড়নের রায় দেন৷ আইএনপিটি এই রায়ে সন্তোষ প্রকাশ করে ত্রিপুরা রাজ্যেও কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন জানাবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, নাগরিকত্ব আইন সংশোধনী বিল ২০১৬ প্রত্যাহার সহ দলের মৌলিক দাবির সমর্থনে ২৮ এপ্রিল খুমুলুঙে প্রকাশ্য সমাবেশ সংগঠিত করা হবে৷ যৌথ রাজ্য সম্মেলনকে সফল করে তোলার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা হলেন রবিন্দ্র দেববর্মা(চেয়ারম্যান), সদস্যবৃন্দ রথিন ত্রিপুরা, কৃপা  সাধন জমাতিয়া, মানব দেববর্মা, ওকরাম দেববর্মা, প্রীতিলতা দেববর্মা, মমতা দেববর্মা, ঝুমু দেববর্মা এবং বীরকুমার দেববর্মা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top