News Flash

  • Home
  • Uncategorized
  • আজ বিজেপির মহা সমাবেশ, আসছেন হেভিওয়েট নেতৃত্বরা, কঠোর নিরাপত্তা
Image

আজ বিজেপির মহা সমাবেশ, আসছেন হেভিওয়েট নেতৃত্বরা, কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ বিজেপির প্রতিবাদ মহা সমাবেশকে ঘিরে সারা রাজ্যে জোরদার প্রস্তুতি চলছে৷ শুক্রবার

বৃহস্পতিবার বিবেকানন্দ ময়দানে বিজেপির জনসভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ অফিসাররা৷ ছবি নিজস্ব৷

এই প্রতিবাদ মহা সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী সহ সেই রাজ্যের অর্থমন্ত্রী এবং পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আসছেন৷ বিজেপি সূত্রে জানা গেছে, সাংসদ রামবিচার নেতম দলীয় কাজে ব্যস্ত থাকায় আগামীকাল এই প্রতিবাদ মহাসমাবেশে অংশ নিতে পারছেননা৷ তবে, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী ডা হেমন্ত বিশ্ব শর্মা, পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রামমাধব আগামীকাল দুপুরে বিশেষ বিমানে আসছেন৷ আসাম বিধানসভায় এখন অধিবেশন চলছে৷ আগামীকাল অধিবেশনের অন্তিম দিন৷ অধিবেশনের প্রথমার্ধ মুলতবি হওয়ার পরই আসামের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন৷
এদিকে, কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ডাকা আগামীকালের প্রস্তাবিত জমায়েতকে ঘিরে ত্রিপুরা পুলিশের ব্যাপক দৌঁড়ঝাপ শুরু হয়েএছ৷ পুলিশ প্রশাসন কোন ধরনের ঝঁুকি নিতে রাজি নয়৷
গত দুই দিন যাবত পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারীকরা বেশ কয়েক দফা বৈঠক করেছেন৷ বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ আধিকারীকরা আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে সভাস্থল বিবেকানন্দ ময়দান পর্যন্ত বিভিন্ন অংশ কোথায় কিভাবে সুরক্ষা বাহিনী মোতায়েন করবেন তা ক্ষতিয়ে দেখেছেন৷ জানা গেছে, আজ সকালেই বিবেকানন্দ ময়দানের দায়িত্ব তাঁদের হাতে তুলে নিয়েছেন৷ ময়দানের সর্বক্ষণের জন্য সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এক পুলিশ আধিকারীক জানিয়েছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া্য বিজেপির বর্ষীয়ন নেতারা এই সভায় যোগ দিতে আসছেন৷ ফলে নিরাপত্তার সংক্রান্ত বিষয়ে কোন ধরনের খামতি থাকবে না৷
এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমাগমের বিরাট আয়োজন করেছে বিজেপি৷ উত্তর, ধলাই এবং ঊনকোটি জেলার বিজেপি কর্মীরা রেলে করে যোগেন্দ্রনগর স্টেশনে এসে নামবেন৷ সেখান থেকে মিছিল করে বিবেকানন্দ ময়দানে আসবেন৷ তাছাড়া গোমতী ও দক্ষিণ জেলার কর্মীদেরও বাসে করে আগরতলায় নিয়ে আসার ব্যবস্থা করেছে বিজেপি৷ খোয়াই জেলা থেকেও বাসে করে কর্মীদের আনা হবে৷ সকলকে পুরাতন জেল আশ্রম রোডে মাঠ থেকে মিছিল করে বিবেকানন্দ ময়দানে নিয়ে যাওয়া হবে৷ এদিকে, রাজ্যের বিভিন্ন জেলার কর্মকর্তারা ইতিমধ্যেই আগরতলায় এসে গেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top