নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ মার্চ৷৷ নোটবন্দির ফলে গোটা দেশে যখন কালোটাকার মালিকদের নাভিশ্বাস তখন পরিত্যাক্ত স্থানে মিলছে বাতিল পুরনো নোট৷ এমন ঘটনা ঘটল মন্দিরনগরী উদয়পুরের সেন্ট্রাল রোডে৷ সংবাদে প্রকাশ, সোমবার সকালে সেন্ট্রাল রোডে একটি নর্দমার জলে ভাসতে দেখা যায় প্রচুর সংখ্যায় পুরনো ৫০০ টাকার বাতিল নোট৷ উৎসুক জনতা সেখানে ভীড় করেন৷ এরই মধ্যে অনেকে টাকা তুলে নিয়ে যায়৷ খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ গিয়ে মাত্র দুটি নোট উদ্ধার করতে সফল হয়েছে৷ বাকি নোটগুলি উৎসুক জনতা তুলে নিয়ে গিয়েছে৷ প্রত্যক্ষদর্শরী জানিয়েছেন প্রায় কুড়ি হাজার টাকার নোট ছিল৷ পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এইভাবে নোট নর্দমায় ফেলে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে মন্দিরনগরীর জনমনে জল্পনা চলছে কালো টাকার মালিক রয়েছে উদয়পুরেও৷
উদয়পুরে ড্রেনের জলে ভেসে গেল বাতিল নোট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















