News Flash

  • Home
  • Uncategorized
  • ভবিষ্যতে জাতি-নামের ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট নয় : পর্রিকর
Image

ভবিষ্যতে জাতি-নামের ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট নয় : পর্রিকর

শিলিগুড়ি, ৫ মার্চ (হি.স.) : “ভবিষ্যতে জাতি-নামের ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট গঠন হবে না।” বেশ কয়েকটি স্কুলের উদ্বোধনে রবিবার দার্জিলিঙে এসে একথা বলেন, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। তিনি বলেন, নাম-জাতির ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট তৈরি হবে না।তবে যে রেজিমেন্ট আছে তা থাকবে। সেগুলোর নাম পরিবর্তন হবে না। জানিয়ে দেন, “উত্তর-পূর্বাঞ্চলে চিনের আগ্রাসন রুখতে পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এই এলাকায় সেনাবাহিনীর ৩৩ কোর কাজ করছে। চিন ছাড়াও নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত এলাকায় আছে। আমরা সবকিছু চিন্তাভাবনা করে পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দিয়েছি। সিকিমে চিন সীমান্তে যে সমস্যা ছিল তা দ্রুত সমাধান করা হবে। জমি নিয়ে কিছু সমস্যা আছে। তা নিয়ে সিকিম ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলা হবে।”দলাই লামার অরুণাচল প্রদেশ সফরে চিনের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্তব্য করতে পারবে। তবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশে কে আসবেন, কোথায় যাবেন তা একান্ত আমার দেশের বিষয়।”সেনাবাহিনীতে সহায়ক বিতর্ক নিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, ঘটনার তদন্ত চলছে। সেনাবাহিনীকে বলেছি বিকল্প সমাধান খুঁজতে। সীমান্ত এলাকায় সিভিলিয়ানদের সহায়ক হিসেবে নিয়োগ করা সম্ভব নয়। তবে সেনা দফতরগুলিতে প্রয়োজনে সহায়ক হিসেবে সিভিলিয়ান সাপোর্ট নেওয়া যেতে পারে।     এদিকে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “উনি একজন সাংসদ। নিজের কেন্দ্রে প্রচার করতেই পারেন।”-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top