শিলিগুড়ি, ৫ মার্চ (হি.স.) : “ভবিষ্যতে জাতি-নামের ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট গঠন হবে না।” বেশ কয়েকটি স্কুলের উদ্বোধনে রবিবার দার্জিলিঙে এসে একথা বলেন, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। তিনি বলেন, নাম-জাতির ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট তৈরি হবে না।তবে যে রেজিমেন্ট আছে তা থাকবে। সেগুলোর নাম পরিবর্তন হবে না। জানিয়ে দেন, “উত্তর-পূর্বাঞ্চলে চিনের আগ্রাসন রুখতে পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এই এলাকায় সেনাবাহিনীর ৩৩ কোর কাজ করছে। চিন ছাড়াও নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত এলাকায় আছে। আমরা সবকিছু চিন্তাভাবনা করে পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দিয়েছি। সিকিমে চিন সীমান্তে যে সমস্যা ছিল তা দ্রুত সমাধান করা হবে। জমি নিয়ে কিছু সমস্যা আছে। তা নিয়ে সিকিম ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলা হবে।”দলাই লামার অরুণাচল প্রদেশ সফরে চিনের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্তব্য করতে পারবে। তবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশে কে আসবেন, কোথায় যাবেন তা একান্ত আমার দেশের বিষয়।”সেনাবাহিনীতে সহায়ক বিতর্ক নিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, ঘটনার তদন্ত চলছে। সেনাবাহিনীকে বলেছি বিকল্প সমাধান খুঁজতে। সীমান্ত এলাকায় সিভিলিয়ানদের সহায়ক হিসেবে নিয়োগ করা সম্ভব নয়। তবে সেনা দফতরগুলিতে প্রয়োজনে সহায়ক হিসেবে সিভিলিয়ান সাপোর্ট নেওয়া যেতে পারে। এদিকে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “উনি একজন সাংসদ। নিজের কেন্দ্রে প্রচার করতেই পারেন।”-
ভবিষ্যতে জাতি-নামের ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট নয় : পর্রিকর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















