News Flash

  • Home
  • Uncategorized
  • মারাত্মক ভুল অস্কারের মঞ্চে, ‘লা লা ল্যান্ড’ নয় সেরা ছবি হল ‘মুনলাইট’
Image

মারাত্মক ভুল অস্কারের মঞ্চে, ‘লা লা ল্যান্ড’ নয় সেরা ছবি হল ‘মুনলাইট’

লস অ্যাঞ্জেলেস, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): একেই বলে মারাত্মক ভুল| তাও আবার ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে| সেরা ছবির অস্কার কোন ফিল্ম পাচ্ছে, তা ঘোষণা করতে গিয়ে ভুল নাম ঘোষণা করলেন প্রেজেন্টার ওয়ারেন বিটি| প্রথমে সেরা ছবির অস্কার বিজেতা হিসেবে ‘লা লা ল্যান্ড’-এর নাম ঘোষণা করেন প্রেজেন্টার ওয়ারেন বিটি| এরপর হাসিমুখে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে উপস্থিত হয় ‘লা লা ল্যান্ড’-এর টিম| সেরা ছবির অস্কার হাতে নেওয়ার আগে বক্তব্যও রাখতে শুরু করে দেন ড্যামিয়েন শ্যাজেল| বক্তব্যের মাঝপথে তাঁকে থামিয়ে প্রেজেন্টর বলেন, ‘একটা ভুল হয়ে গিয়েছে|’

ওয়ারেন ভুল স্বীকার করে জানান, সেরা ছবির অস্কার বিজেতা ‘লা লা ল্যান্ড’ নয় ‘মুনলাইট’| আচমকা এই ঘোষণায় উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায় টিম মুনলাইটের| উল্লেখ্য, গত বছর মিস ইউনিভার্সের নাম ঘোষণার সময় ঠিক একই ভুল করতে দেখা গিয়েছিল স্টিভ হার্ভেকে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top