News Flash

  • Home
  • Uncategorized
  • মরা গাঙে পাল তুলতে বিশালগড়ে সমীর রঞ্জন বর্মন
Image

মরা গাঙে পাল তুলতে বিশালগড়ে সমীর রঞ্জন বর্মন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ ফেব্রুয়ারী৷৷ রবিবার বিকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বিশালগড়ে ঝটিকা সফরে আসেন৷ তৃণমূলে যোগ দেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম বিশালগড় সফর৷ বিশালগড় বিধানসভা কেন্দ্রের চারটি বুথে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন তিনি৷ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে৷ প্রতিটি বুথের সভাপতি ও বিএলওদের সঙ্গে আলোচনা করেন৷ আলোচনা করেন স্থানীয় নেতৃত্বদের সাথেও৷ আলোচনার পর শ্রীবর্মন দলীয় কর্মী সমর্থকদের মাঠে নামার জন্য বলেন৷ নবীনগর, চেলিখলা, কদমতলী ও মুড়াবাড়ি এই চারটি এলাকায় প্রায় তিন ঘন্টা সময় ব্যয় করেছেন তিনি৷ সমীর রঞ্জন বর্মণের বিশালগড়ে সফরের প্রেক্ষিতে এলাকায় অন্যান্য রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top