News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম থানার লকআপে বিষ খেয়ে জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আসামী
Image

পশ্চিম থানার লকআপে বিষ খেয়ে জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ বাইক চুরির দায়ে ধৃত যুবক পুলিশ হেপাজতে থাকাকালীন থানার লকআপেই বিষ খেয়ে নিয়েছে৷ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে লকআপে ধৃত চোর কিভাবে বিষ খেয়ে নিল, তা নিয়ে পুলিশী ভূমিকায় গাফিলতির অভিযোগ উঠেছে৷ ধৃত চোর এখন জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷

বাইক চুরির দায়ে যোগেন্দ্রনগর কাটাশলার বাসিন্দা ক্ষীতিশ সরকারকে (২১) পূর্ব আগরতলা থানার পুলিশ গত ২১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে৷ আদালত থেকে ঐ যুবককে পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়৷ গত পরশুদিন রাজধানী আগরতলায় আরো দুটি বাইক চুরি হয়৷ ঐ বাইক চুরির ঘটনায় কারা জড়িত রয়েছেন সে রহস্য উন্মোচনে পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে হেপাজতে নেয়৷ আদালতে আবেদন জানালে তাকে পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়৷ কিন্তু, পুলিশী হেপাজতে কড়া নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপে রবিবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানার লকআপে ঐ যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ বিষয়টি টের পেয়েই সঙ্গে সঙ্গে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঐ যুবককে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ এখন তার চিকিৎসা চলছে৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

এই ঘটনায় পুলিশের চরম গাফিলতির অভিযোগ উঠেছে৷ লকআপের ভিতর ধৃত ঐ যুবক বিষ কোথা থেকে পেয়েছে সে প্রশ্ণ উঠছে৷ পশ্চিম আগরতলা থানার পুলিশ এবিষয়ে কোন কিছু এখনই জানাতে রাজি হননি৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ তবে থানার লকআপে ফাঁসিতে আত্মহত্যার ঘটনা এর আগে রাজ্যে ঘটেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top