News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবিরোধী কার‌্যকলাপ ও প্রচারের দায়ে ১১ সিমি জঙ্গির যাবজ্জীবন
Image

দেশবিরোধী কার‌্যকলাপ ও প্রচারের দায়ে ১১ সিমি জঙ্গির যাবজ্জীবন

ইন্দোর (মধ্যপ্রদেশ), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দেশবিরোধী কার‌্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, অবৈধ প্রশিক্ষণ শিবির চালানো এবং জাতীয়তা বিরোধী প্রচারের দায়ে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) পান্ডা সফদর নাগোরিসহ ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মধ্যপ্রদেশের ইন্দোরের জেলা আদালত| অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হয়েছে| এই মামলাতেই অভিযুক্ত মনুরোজ জামিনে মুক্ত ছিল| তাকেও হেফাজতে নেওয়া হয়েছে|

নাগোরিদের এই রায় ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা থাকায় ইন্দোর আদালতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল| সরকারি আইনজীবী বিমল মিশ্র বলেছেন, ২০০৮ সালের ২৬ মার্চ প্রচুর অস্ত্র সহ ১১ জন সিমি জঙ্গিকে গ্রেফতার করা হয়| তল্লাশিতে তাদের বাড়ি থেকে আপত্তিজনক সিডি, দেশবিরোধী নথিপত্র পুলিশ উদ্ধার করে| এতদিন ধরে বিচার চলার পর এদিন রায় ঘোষণা করা হয়েছে|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top