News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতাস্থিত অ্যাপোলো হাসপাতালের সাথে চুক্তি বাতিল করেছে রাজ্য সরকার
Image

কলকাতাস্থিত অ্যাপোলো হাসপাতালের সাথে চুক্তি বাতিল করেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ কলকাতাস্থিত অ্যাপোলো গ্লেনিগলস হসপিটলের সাথে চুক্তি বাতিল করেছে রাজ্য সরকার৷ রেফার হওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত চুক্তি সাত মাস আগেই বাতিল করা হয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সমস্ত পরিষেবা এক ছাদের নিচে চাইছে রাজ্য সরকার৷ এই অজুহাতে তাদের সাথে চুক্তি বাতিল হয়েছে৷ কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতাস্থিত অ্যাপোলোর পরিষেবায় মোটেও সন্তুষ্ট নন রাজ্য সরকার৷ রোগীদের চিকিৎসা বাবদ বিল নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে৷ ফলে, অ্যাপোলোর সাথে চুক্তি বাতিল করা ছাড়া আর কোন রাস্তা খোলা ছিল না রাজ্য সরকারের কাছে৷ অ্যাপোলো কর্তৃপক্ষের বক্তব্য, রাজ্য সরকারের সাথে পুনরায় যোগাযোগ করা হচ্ছে, যাতে চুক্তি পুনঃনবীকরণ সম্ভব হয়৷ কিন্তু, সম্প্রতি পশ্চিমবঙ্গে অ্যাপোলো হাসপাতালকে নিয়ে যেভাবে হইচই হচ্ছে তার জেরে রাজ্য সরকার এই হাসপাতালের সাথে পুনরায় চুক্তিতে যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷
পশ্চিমবঙ্গে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, অযথা পরীক্ষার নামে বাড়তি বিল এবং বিলের টাকা না মেটানোতে রোগীকে আটকে রাখার অভিযোগে ঐ রাজ্যের সরকার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে৷ গতকাল অ্যাপোলো হাসপাতালের তরফে পশ্চিমবঙ্গ সরকারের কাছে দেওয়া রিপোর্ট সন্তোষজনক নয় বলে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর উষ্মা প্রকাশ করেছে৷ পুনরায় তাদেরকে আরো নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সমস্ত কিছু খতিয়ে দেখার পর যদি অভিযোগের সত্যতা মিলে তাহলে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ফৌজদারি মামলা লিপিবদ্ধ করার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগের কোনটাই প্রমাণিত হবে না৷
এসমস্ত কিছুর নিরিখে ধারণা করা হচ্ছে, রাজ্য সরকার ত্রিপুরার রোগীদের অ্যাপোলোতে চিকিৎসা করানোর রেফারেল চুক্তি পুনঃনবীকরণের ঝঁুকি নেবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top