News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাইয়ে প্রতি দুইজন মহিলার মধ্যে একজন শ্লীলতাহানির শিকার : সমীক্ষা রিপোর্ট
Image

চেন্নাইয়ে প্রতি দুইজন মহিলার মধ্যে একজন শ্লীলতাহানির শিকার : সমীক্ষা রিপোর্ট

চেন্নাই, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) :  চেন্নাইয়ে প্রতি দুইজন মহিলার মধ্যে একজন শ্লীলতাহানির শিকার হন । ধর্ষিত হন। লোকলজ্জার ভয়ে মাত্র ১০ শতাংশ মহিলা পুলিসে রিপোর্ট করেন। বাকিরা মুখ বুজে সব সহ্য করেন। এমনটাই উঠে এসেছে কোয়েম্বাতুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষায় ।

স্বেচ্ছাসেবী সংগঠনটি বেসান্ত নগর, সাইদাপেত, সেমেনচেরি, কাশিমেদু, রামাপুরাম, ব্যাসারপারির মতো জায়গায় সমীক্ষা চালিয়েছিল। মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী ভি কন্নদাসান বলেছেন, ‘গরিব ঘরের মেয়েরাই সবচেয়ে বেশি যৌন লাঞ্ছনার শিকার হন। সচেতনতার অভাবই মূল কারণ।’

সমীক্ষায় আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। চেন্নাই শহরে প্রতি পাঁচজন মহিলার মধ্যে অন্তত একজনের ১৫ বছরের মধ্যেই বিবাহ হয়ে যায়। দুই মাস ধরে ১০০০ মহিলার মধ্যে সমীক্ষা চালানো হয়। তাদের মধ্যে ৪০০ জন মহিলা জানিয়েছেন তাঁদের ২০ বছর হবার আগেই বিবাহ হয়ে গিয়েছিল। স্বামীদের বয়স ছিল অনেক বেশি। যার মধ্যে ৪০ শতাংশ মহিলাই বৈবাহিক জীবনে অখুশী। স্বামীর ঘর ছেড়ে দিয়েছেন।

শিক্ষার ক্ষেত্রেও হাল একই। ৪০ শতাংশ মহিলা প্রাইমারি স্কুলের গন্ডি পেরোন। মাত্র ২ শতাংশ মহিলা গ্রাজুয়েট। যার কারণ হিসেবে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মহিলারা জানিয়েছেন, ন্যাপকিন কেনার টাকাই তাদের কাছে থাকে না। স্কুলে যাব কীভাবে? সরকার এই বিষয়গুলোতে নজর দেবে কী?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top