News Flash

  • Home
  • Uncategorized
  • সুকল চলাকালীন পড়ুয়াদের নিয়ে সমাবেশ, অধিকর্তাকে ডেপুটেশন এনএসইউআই’র
Image

সুকল চলাকালীন পড়ুয়াদের নিয়ে সমাবেশ, অধিকর্তাকে ডেপুটেশন এনএসইউআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ সুকল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের রাজনৈতিক কর্মসূচীতে নিয়ে যাওয়ার বিরোধীতায় শনিবার এনএসইউআই উচ্চ বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এক মেমোরেন্ডাম জমা দিয়েছে৷ গত ১৮ ফেব্রুয়ারীর ঘটনায় এসএফআই’র বিরুদ্ধে অভিযোগ এনে এনএসইউআই দাবি জানিয়েছে, সুকল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের সমাবেশে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ মেমোরেন্ডামে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী কোন রাজনৈতিক সুকল পড়ুয়াদের তাদের রাজনৈতিক অনুষ্ঠানে সুকল চলাকালীন সময়ে নিয়ে যেতে পারবে না৷ এছাড়াও বলা হয়েছে, রাজ্যের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা সুকলে পঠন-পাঠনের বদলে রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে বেশী ব্যস্ত থাকেন৷ সাথে আরও বলা হয়েছে, ছাত্রছাত্রীরা মিড-ডে-মিলের খাবার ঠিক মতো পাচ্ছে না৷ উচ্চ বুনিয়াদী শিক্ষা অধিকর্তা এম কে নাথ, এনএসইউআই কর্মীদের জানিয়েছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে৷ প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে৷ প্রসঙ্গত, ঐ একই দাবিতে এবিভিপি’র তরফ থেকে অধিকর্তাকে ডেপুটেশন দেওয়া হয়েছিল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top