News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন
Image

ফের কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) :  ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবিবার নিজের বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ৩১ শতাংশ ভোট পেয়ে ৬৯ শতাংশ মানুষকে রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে এই সরকার। তাতে বোঝাই যাচ্ছে এই সরকারের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে।নোট বাতিল নিয়েও  এদিন ফের সরব হন অমর্ত্য সেন।

দিল্লির রামজাস কলেজে এবিভিপির হামলার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠন অগণতান্ত্রিক আচরণ করছে। তাঁর অভিযোগ, ‘যেভাবে জেএনইউ–র ছাত্রদের রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে সরকার তা তাঁদের ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়। ৩১ শতাংশ ভোট পেয়ে ৬৯ শতাংশ মানুষকে রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে এই সরকার। তাতে বোঝাই যাচ্ছে এই সরকারের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে।’

নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধুমাত্র মহারাষ্ট্রের পুরনির্বাচনের সাফল্য দেখলেই পুরোটা বিচার করা যায় না, বিমূদ্রাকরণ দেশে করতা প্রভাব ফেলেছে তার বিচার সময় সাপেক্ষ।’ তাঁর মতে, ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে ভাবনাচিন্তা করা উচিত সরকারের। এটাই দেশের অর্থনৈতিক মান স্থির করে।’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top