News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছরে ২০০ কোটি টাকার বেশী অব্যয়িত, রাজ্যে মার খাচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প
Image

তিন বছরে ২০০ কোটি টাকার বেশী অব্যয়িত, রাজ্যে মার খাচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ স্বচ্ছ ভারত মিশনের অধীন রাজ্যের গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সম্মত শৌচালয় নেই এমন পরিবারের সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ১৮০ টি৷ গ্রামীণ এলাকার মোট পরিবারের ২৬ শতাংশ পরিবারেই স্বাস্থ্যসম্মত শৌচালয় নেই৷ শুধু তাই নয়, এই কর্মসূচী রূপায়নে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা অব্যয়িত থাকছে৷ অবাক করার বিষয় হল এই অব্যয়িত অর্থ ব্যাঙ্কে জমা রেখে রাজ্যের কোষাগারে সুদ বাবদ লক্ষ লক্ষ টাকা জমা হচ্ছে৷ বিধানসভায় বিধায়ক রতন লাল নাথের তারকা চিহ্ণ বিহীন প্রশ্ণের উত্তরে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন, রাজ্যের গ্রামীণ এলাকায় ৭ লক্ষ ৯৭ হাজার ৯০১টি পরিবারের মধ্যে ২ লক্ষ ৪ হাজার ১৮০ টি পরিবারে স্বাস্থ্য সম্মত শৌচাগার নেই৷ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এবং স্বচ্ছ ভারত কোষ ট্রাস্ট থেকে গত তিনটি অর্থবছরে প্রাপ্ত অর্থের ২০৩ কোটি ১৯ লক্ষ ৭৪ হাজার টাকা অব্যায়িত রয়েছে৷ সবচেয়ে অবাক করার বিষয় হল দপ্তরের মন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গিয়েছে স্বচ্ছ ভারত কোষ ট্রাস্ট থেকে ২০১৫-১৬ অর্থ বছরে ১০০ কোটি ৭০ লক্ষ টাকা পেয়েছে রাজ্য৷ সুদ সমেত মোট অর্থ দাঁড়িয়েছে ১০০ কোটি ৮৭ লক্ষ ৮১ হাজার টাকা৷ যার পুরোটাই অব্যয়িত রয়েছে৷ দপ্তরের মন্ত্রীর দেওয়া তথ্যে আরও জানা গিয়েছে, বিপিএল পরিবারে শৌচালয় নির্মাণে উত্তর জেলায় সুবিধাভোগীর সংখ্যা খুবই উদ্বেগজনক৷ ২০১৬-১৭ অর্থ বছরে ৩১ জানুয়ারী পর্যন্ত ৮ হাজার ৮৭ টি শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ কিন্তু, মাত্র ৩৮ টি শৌচালয় নির্মিত হয়েছে৷ বিগত বছরগুলিতেও শৌচালয় নির্মাণে সিপাহীজলা এবং ঊনকোটি জেলায় ব্যর্থতার প্রমাণ মিলেছে৷ তথ্য অনুযায়ী ২০১৪-১৫ অর্থ বছরে এপিএল পরিবারে সিপাহীজলা জেলায় ১৭০০ টি শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও একটিও নির্মাণ করা হয়নি৷ ২০১৫-১৬ অর্থ বছরে ঊনকোটি জেলায় বিপিএল পরিবারে ২ হাজার ৮৮২ টি শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও একটিও নির্মাণ করা হয়নি৷
এদিকে, ভগ্ণ শৌচালয় পুণঃনির্মাণের ক্ষেত্রে উত্তর জেলার খুবই করুন অবস্থা৷ ২০১৬-১৭ অর্থ বছরে ৩১ জানুয়ারী পর্য্যন্ত উত্তর জেলায় ১৫ হাজার ৭১১ টি ভগ্ণ শৌচালয় পুনঃনির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ কিন্তু, মাত্র ১০৪ টি ভগ্ণ শৌচালয় পুনঃনির্মাণ করা হয়েছে৷
স্বাস্থ্য সম্মত শৌচালয় নেই এমন জেলা হিসাবে দক্ষিণ জেলা চিহ্ণিত হয়েছে৷ এই জেলায় ১ লক্ষ ২ হাজার ৪৪৩ টি পরিবারের মধ্যে ২৩ হাজার ৮০৬ টি পরিবারে স্বাস্থ্য সম্মত শৌচালয় নেই৷ বাকি জেলাগুলির অবস্থা দক্ষিণ জেলা থেকে আরও করুন৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী খোয়াই জেলায় ৭৯ হাজার ২৪৫ টি পরিবারের মধ্যে শৌচালয় নেই ৮ হাজার ৯০ টি পরিবারে৷ উত্তর জেলার ৯৫ হাজার ২৬৯ টি পরিবারের মধ্যে ৩২ হাজার ২ টি পরিবার, উনকোটি জেলায় ৭১ হাজার ৮৮৭ টি পরিবারের মধ্যে ২২ হাজার ৩৮১ টি পরিবার, সিপাহীজলা জেলার ১ লক্ষ ১৩ হাজার ২৯৬ টি পরিবারের মধ্যে ৩১ হাজার ৬৮৩ টি পরিবার, গোমতী জেলায় ১ লক্ষ ১১ হাজার ১৯৪ টি পরিবারের মধ্যে ২৯ হাজার ৭৭৬ টি পরিবার, পশ্চিম জেলায় ১ লক্ষ ৩০ হাজার ৮১৯ টি পরিবারের মধ্যে ৩৩ হাজার ২৯০ টি পরিবার এবং ধলাই জেলায় ৯৩ হাজার ৭৪৮ টি পরিবারের মধ্যে ২৩ হাজার ১৪৭ টি পরিবারে স্বাস্থ্য সম্মত শৌচালয় নেই৷
দপ্তরের মন্ত্রীর দেওয়া তথ্যে স্পষ্ট স্বচ্ছ ভারত মিশন এ রাজ্যে গ্রামীণ এলাকায় পুরোপুরি ব্যর্থ৷ প্রকল্প রূপায়নে কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত অর্থ মিললেও বিরাট পরিমাণ অর্থ অব্যয়িত থাকছে৷ তাতে, গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সম্মত শৌচাগার নির্মাণের প্রশ্ণে দপ্তরের ভূমিকা নিরাশাজনক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top