News Flash

  • Home
  • Uncategorized
  • আদমপুর সীমান্ত দিয়ে ১০০ গরু পাচার, উদ্ধার ১৮টি
Image

আদমপুর সীমান্ত দিয়ে ১০০ গরু পাচার, উদ্ধার ১৮টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ কাঁটাতারের বেড়া সত্ত্বেও বাংলাদেশে পাচার হচ্ছে গরু৷ এর পেছনে বিএসএফ’র মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ অভিযোগে জানা গেছে শুক্রবার বক্সনগরের আদমপুর সীমান্ত দিয়ে তার কাটার গেইট খুলে বিএসএফ ১৫৮ নম্বর ব্যাটেলিয়ান জওয়ানদের মদতে ১০০টি গরু পাচার করা হয়েছে বাংলাদেশে৷ সকাল সাড়ে এগারটা নাগাদ গরুগুলিকে পাচার করা হয়েছে বলে সূত্রের খবর৷ কিছুক্ষণ বাদে বাংলাদেশে শঙ্কুচাইল বিজিবি ক্যাম্পের পাশে খোলা ময়দানে দশটি গরু ঘোরাফেরা করতে দেখেন জওয়ানরা৷ কমান্ডারের নির্দেশে গরুগুলি আটক করে খবর দেওয়া হয় কলমচৌরা বিএসএফ ক্যাম্প কমান্ডারকে৷ তাঁকে জানানো হয় প্রচুর গরু ওপার থেকে এপারে এসেছে৷ সঙ্গে সঙ্গে  তল্লাশি চালিয়ে বিএসএফ জওয়ানরা আরো দশটি গরু উদ্ধার করেছে৷ কিন্তু বাকি গরুগুলি উদ্ধার করা সম্ভব হয়নি৷ ধারণা করা হচ্ছে, বাংলাদেশে সীমান্ত লাগোয়া গ্রামে গ্রামবাসীদের বাড়িতে ঘর বন্দি করে রাখা হয়েছে গরুগুলি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top