News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু আঠারমুড়ায়
Image

রেলে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু আঠারমুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারী৷৷ আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী ব্লকের অধীন আঠরমুড়া পাহাড়েরর স্বপ্ণাবাড়ী ট্যানেলের কাছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েএছ, গৌহাটির পান্ডু মন্দিরঘাটের বাসিন্দা দীপেন দাস (৩৪) গত পনেরদিন আগে ঐ এলাকায় রেলের বিদ্যুতায়ণের কাজ করতে একটি বেসরকারী সংস্থার সাথে যুক্ত হয়ে সেখানে কাজ করতে থাকেন৷ বুধবার রাতে অন্যান্য শ্রমিকরা ঘরে থাকলেও কোন এক সময় দীপেন ঘর থেকে নিখঁুজ হয়ে যায়৷ সারা রাত তার সহকর্মীরা খঁুজ করেছে ঐ পাহাড়ী এলাকায়৷ তাকে কোথাও পাওয়া যায়নি৷ সহকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে দীপেন মদমত্ত অবস্থায় ছিল৷ হয়তো কোন একটি ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ দীপেনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহ নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে৷ খবর পেয়ে মৃতের আত্মীয় সজনরা করিমগঞ্জ থেকে ছুটে আসেন৷  ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এটা কি আত্মহত্যা না মদমত্ত অবস্থায় রেলের নীচে কাটা পড়ে দূর্ঘটনাবশতঃ মারা গিয়েছে এনিয়ে চলছে জল্পনা৷ আবার এও জল্পনা চলছে নাকি সহকর্মীদের কেই তাঁকে খুন করে মৃতদেহ রেল লাইনে ফেলে দিয়ে দূর্ঘটনার নাটক রটনা করার চেষ্টা করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top