News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ধৃত চেয়ারম্যান সুধীর কুমার
Image

বিহার স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ধৃত চেয়ারম্যান সুধীর কুমার

পাটনা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): বিহার স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল সিনিয়র আইএএস অফিসার সুধীর কুমারকে| পাটনা জোনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এন এইচ খান জানিয়েছেন, স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহার স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান সুধীর কুমারকে| তবে শুধু সুধীর কুমারই নন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)| পুলিশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা থেকে সুধীর কুমার সহ ৫ জনকে গ্রেফতার করেছে সিট| ধৃতদের মধ্যে ২ জন হলেন সুধীর কুমারের ভাইপো|
লক্ষ্যণীয়ভাবে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই গত ৮ ফেব্রুয়ারি স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা বাতিল করে দেয় বিহার সরকার|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top