News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের গুরুতর জখম আটজন, পুলিশের ভূমিকায় ক্ষোভে পথ অবরোধ চড়িলামে
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের গুরুতর জখম আটজন, পুলিশের ভূমিকায় ক্ষোভে পথ অবরোধ চড়িলামে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/খোয়াই/কমলাসাগর, ২৩ ফেব্রুয়ারী৷৷ যান সন্ত্রাসে গুরুতর জখম হয়েছে দুই ছাত্র৷ দূর্ঘটনাটি

বৃহস্পতিবার দূর্ঘটনার পর চড়িলামে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷

ঘটেছে বৃহস্পতিবার পৌণে এগারটা নাগাদ চড়িলাম নেতাজী সুভাষ ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ এলাকায়৷ আহতরা চড়িলাম দ্বাদশ শ্রেণী সুকলের ছাত্র৷ দুই ছাত্রই পরীক্ষা দিতে যাচ্ছিল সুকলে৷ দূর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷
সংবাদে প্রকাশ, দুই ছাত্র কিশোর সাহা (১৭) এবং রঞ্জন মজুমদার (১৭) সুকলে যাচ্ছিল পরীক্ষা দিতে৷ তখনই দ্রুত বেগে ছুটে আসা টিআর-০১-এজি- ০৩৩৭ নম্বরের একটি মারুতী ইকো পেছন দিক থেকে ঐ দুই বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়৷ তাতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ ধাক্কা দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চালক৷ চালকের এই উদ্দেশ্য সফল হতে দেয়নি স্থানীয় জনগণ৷ জনতা মারুতী ইকো গাড়িটি আটক করে৷ অন্যদিকে আহত দুই ছাত্রকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ ততক্ষণে চড়িলাম দ্বাদশ শ্রেণী সুকলের ছাত্রছাত্রীরা দূর্ঘটনাস্থলে পৌঁছে৷ জাতীয় সড়ক অবরাধ করে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ চড়িলামে কোন দূর্ঘটনা ঘটলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে না৷ জাতীয় সড়ক অবরোধের ফলে এই সড়কের উভয় দিকে প্রচুর সংখ্যক গাড়ি আটকা পড়ে যায়৷

সকাল ১১টা থেকে টানা দুইঘন্টা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে থাকে৷ সুকলের ছাত্রছাত্রীদের অভিযোগ দূর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিশালগড় থানাকে জানানো হয়৷ কিন্তু, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেনি৷ প্রায় ৪৫ মিনিট পর পুলিশ সেখানে পৌঁছে৷ পুলিশ গিয়ে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে৷ কিন্তু তাতে কোন কাজ হয়নি৷ বিশালগড় থানার ওসি সত্যেন বসু রায় চৌধুরী, ট্রাফিক বিভাগের অফিসার মানস রায় দেববর্মা ও বিশাল সংখ্যায় টিএসআর বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশ প্রশাসনের আধিকারীকরা ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ জনতার সাথে বৈঠক করে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানায়৷ তারপর অবরোধ প্রত্যাহার করা হয়৷ এদিকে, ঐ সুকলের প্রধান শিক্ষক কিংবা সহকারী প্রধান শিক্ষক ঘটনাস্থলে পৌঁছেনি৷ তাতে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

খোয়াই সংযোজন ঃ খোয়াই থানার অধীন জাম্বুরা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বাইক ও বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে দুইজন গুরুতর জখম হন৷ সংবাদে প্রকাশ, জাম্বুরা এলাকার ডিরোজিও মিশন সুকলের সামনে টিআর-০৬-৯৩৪৫ নম্বরের একটি বাইকের সাথে বাইসাইকেলের সংঘর্ষ হয়৷ তাতে বাইকসাইকেল আরোহী হিমাংশু দাস বাইক চালক কৃষ্ণধন দেবনাথ গুরুতর আহত হন৷ খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা৷ আহতদের নিয়ে যাওয়া হয় খোয়াই হাসপাতালে৷ এখান থেকে দুজনকেই জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ পুলিশ বাইক ও বাইসাইকেল আটক করেছে৷ একটি মামলাও রুজু হয়েছে৷

কমলাসাগর সংযোজন ঃ বৃহস্পতিবার ফের যান দুর্ঘটনায় আহত ৪ জন৷ ঘটনাটি ঘটে রাস্তার মাথায় মূল জাতীয় সড়কে৷ খবর সূত্রে জানা যায় টিআর০৪-১৭৮৯ নম্বরের একটি পাথর বোঝাই করা গাড়িটি৷ কুমারঘাট থেকে পাথরবোঝাই করে শান্তিরবাজারের উদ্দেশ্যে রওনা হয়৷ গকুলনগর রাস্তার মাথায় এসে টিআর০১-এ-ই-০২৬৮ নম্বরের একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই লরিটিকে ধাক্কা দেয়৷ তখন পাথর বোঝাই গাড়ির চালক ভরতচন্দ্র চাকমা মারুতি গাড়িটিকে বাঁচানোর জন্য নিজের পাথার বোঝাই করা লরিটি খাদে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে লরিটি পাল্টি খেয়ে পড়ে যায়৷ তবে লরিটির চালকের কিছুই হয়নি৷ অপরদিকে মারুতির গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ চালকের বাড়ি গোলাগাটি এলাকায়৷ চালকের নাম জানা গৌরাঙ্গ শিল৷ ঘটনাস্থলে মারুতির গাড়ির যাত্রী ৪ জন আহত হয়৷ আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ ছুটে আসে৷ জাতীয় সড়কে যানজট লেগে থাকে৷ সমস্যাগুলি দ্রুত যান চলাচলের ব্যবস্থা করে৷ যান চলাচল স্বাভাবিক হয়৷ রাস্তার মাথা এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top