News Flash

  • Home
  • Uncategorized
  • ‘জাতিবিদ্বেষ’ আমেরিকায়, মার্কিন নাগরিকের গুলিতে খুন ভারতীয় ইঞ্জিনিয়ার
Image

‘জাতিবিদ্বেষ’ আমেরিকায়, মার্কিন নাগরিকের গুলিতে খুন ভারতীয় ইঞ্জিনিয়ার

কানসাস (আমেরিকা), ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন মুলুকে ‘জাতিবিদ্বেষ’-এর শিকার হলেন এক ভারতীয় ইঞ্জিনিয়ার| ‘আমার দেশ থেকে দূর হয়ে যাও’, এই হুঙ্কার দিয়ে ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলার-কে গুলি করে হত্যা করল মার্কিন নাগরিক অ্যাডাম পিউরিনটন (৫১)| এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ভারতীয়| ঘটনার প্রায় ৫ ঘন্টা পর মিসৌরি থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে| মার্কিন পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত অ্যাডাম পিউরিনটন হলেন মার্কিন বায়ুসেনার অবসরপ্রাপ্ত কর্মী| কেন সে এই কাণ্ড ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে| পিউরিনটনের বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে|
স্থানীয় সময় গত ৱুধবার রাতে খুন হওয়া শ্রীনিবাস ওলাথের গার্মিন হেটকোয়ার্টারে কাজ করতেন| ওলাথে পুলিশ প্রধান জানিয়েছেন, এটা খুবই দুঃখজনক ও নির্মম হিংসার ঘটনা| ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| নিহতের পরিবারকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি| গত ৱুধবার অফিস সেরে কানসাসের ওলাথ শহরের অস্টিনস বার অ্যান্ড গ্রিল পানশালায় আড্ডা দিচ্ছিলেন শ্রীনিবাস এবং তাঁর বন্ধু অলোক মাদাসানি| আচমকা শ্রীনিবাসের ওপর চড়াও হয় পিউরিনটন| জাত তুলে গালিগালাজ করতে থাকে| এরপর ‘আমার দেশ থেকে দূর হয়ে যাও’, এই হুঙ্কার দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় পিউরিনটন| ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রীনিবাস| গুরুতর জখম হন শ্রীনিবাসের বন্ধু অলোক| অভিযুক্তকে আটকাতে গিয়ে জখম হয় ২৪ বছরের এক যুবকও| পুলিশকে খবর দেন পানশালার এক কর্মী| ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় পিউরিনটন| ঘটনার প্রায় ৫ ঘন্টা পর মিসৌরি থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে|
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মার্কিন বহুজাতিক সংস্থা গার্মিন ইন্টারন্যাশনাল-এ কাজ করতেন শ্রীনিবাস| হায়দরাবাদের জওহরলার নেহরু টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন শ্রীনিবাস| এল পাসোর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর হন| তাঁর স্ত্রী সুনয়নাও কানসাসেরই একটি প্রযুক্তি সংস্থায় কাজ করেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top