News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় দলের প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় শান্তি যজ্ঞ করল বিজেপি
Image

গন্ডাছড়ায় দলের প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় শান্তি যজ্ঞ করল বিজেপি

গয়াচন্দ্র সূত্রধর৷৷ তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারি৷৷ হিন্দু শাস্ত্র বিধানে প্রয়াত চাঁন মোহন ত্রিপুরার আত্মার শান্তি কামনায় শান্তি যজ্ঞ করা হয় বিজেপির পক্ষে গোমতী জেলার গন্ডাছড়াতে৷ বৃহস্পতিবার শান্তি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ সহ সভাপতি সুবল ভৌমিক৷
উল্লেখ্য, বিগত বছরের ২৬ ডিসেম্বর সোমবার গন্ডাছড়ার দলপতি গাঁওসভার বিজেপি নির্বাচিত ভিলেজ কমিটির সদস্য চাঁন মোহন ত্রিপুরা দিন দুপুরেই খুন হয়ে যায়৷ এদিন ৪৫ বৎসরের যুবক তথা চাঁন মোহন ত্রিপুরাকে ককেজন নরঘাতক ছলনা করে বাড়ি থেকে সামান্য দূরে ডেকে আনে৷ অভিযোগ তাদের আক্রমণের শিকার হয়ে প্রাম হারায় চাঁন মোহন ত্রিপুরা৷ বর্তমান মৃত চাঁনমোহন ত্রিপুরার স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে৷ তার আত্মার সৎগতি কামনার জন্য গন্ডাছড়া এলাকার সুকলমাঠে পূর্ব কর্মসূচী অনুযায়ী শান্তি যজ্ঞের আয়োজন করে বিজেপি৷ যদিও বর্ষণের কারণে প্রথম দিকে যজ্ঞ বাঁধা থাকলেও পরে আবহাওয়া পরিবর্তন হওয়াতে সকাল এগারটা নাগাদ যজ্ঞের কাজ শুরু হয়৷ রাজ্যে ৬০টি মন্ডল থেকে কয়েক শত বিজেপি সমর্থক শান্তি যজ্ঞে উপস্থিত ছিলেন৷ রাজ্যে বিভিন্ন এলাকা থেকে সাধু সন্ন্যাসীরা এদিন শান্তি যজ্ঞে উপস্থিত ছিলেন৷ যজ্ঞ শেষে ৬০টি মন্ডলের সভাপতিদের হাতে শান্তি কলস সহ একটি প্যান ড্রাইভ দেওয়া হয়৷ প্যান ড্রাইভে আদতে কি রয়েছে তা রহস্য তা একাংশ জনগণদের অভিমত৷ তবে আগামী ২৪ তারিখের পর প্যান ড্রাইভে কি রয়েছে তা দেখার জন্য বলা হয়৷ আগামী ২রা মার্চ পর্যন্ত শান্তির কলসি নিয়ে প্রতিটি বুথে বুথে ঘোরার জন্য বলা হয়েছে৷ এবং ৩ মার্চ প্রতিটি মন্ডলে আইন অমান্য আন্দোলনে নামছে বিজেপি৷ এদিকে শান্তি যজ্ঞ মঞ্চ থেকে প্রধান বক্তা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুনীল দেওধর আওয়াজ তুলেন, শাসক সিপিএমের ক্যাডারদের কাপুরুষোচিত পরিকল্পিত আক্রমণে খুন হয়েছে চাঁন মোহনত্রিপুরা৷ তিনি মঞ্চ থেকে আরো বলেন, চাঁন মোহন ত্রিপুরা খুনের পেছনে কারা যুক্ত তা সিবিআই তদন্ত দেওয়ার জন্য আগামী ৩ মার্চ রাজ্যের ৬০টি বিধানসভায় আইন অমান্য আন্দোলনে যাচ্ছে বিজেপি৷
চাঁন মোহন ত্রিপুরা খুনের পেছনে সুষ্ঠ তদন্ত সহ সিবিআইয়ের দাবিতে শান্তি মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ সহ-সভাপতি সুবল ভৌমিক৷ এদিকে, একাংশ বিজেপি কর্মীদের অভিমত সিবিআই তদন্ত দিলে খুনের আসল রহস্য বেরিয়ে আসবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top