News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধী এখনও পুরোপুরি পরিণত নন, আরও সময় দরকার : শীলা দীক্ষিত
Image

রাহুল গান্ধী এখনও পুরোপুরি পরিণত নন, আরও সময় দরকার : শীলা দীক্ষিত

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দী হিসেবে মূলত রাহুল গান্ধীকেই তুলে ধরতে চাইছেন কংগ্রেসের বহু শীর্ষ স্থানীয় নেতা| অথচ বর্ষীয়ান কংগ্রেস নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মনে করেন, ‘রাহুল গান্ধী এখনও পুরোপুরি পরিণত হননি| আরও সময় দরকার|’ শুক্রবার সর্বভারতীয় একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে শীলা দীক্ষিত বলেছেন, ‘রাজনীতিতে আমার অভিজ্ঞতা মোটেই তিক্ত নয়| আমার বিরাট কোনও উচ্চাকাঙ্খা বা লোভ নেই| যা পেয়েছি, তাতেই আমি খুশি| তবে, দল যদি অবসর নিতে বলে, তখন অবসর নিতেই পারি|’ এরপরই রাহুল ও প্রিয়াঙ্কা সম্পর্কে প্রশ্ন করা হয় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে| উত্তরে শীলা দীক্ষিত বলেন, ‘প্রিয়াঙ্কা যথেষ্ট ৱুদ্ধিমতী| ও জানে কখন কোন সিদ্ধান্ত নিতে হয়| আর রাহুলের ব্যাপারে একটা কথা মাথায় রাখতে হবে, ও কিন্তু পুরোপুরি পরিণত নয়| শেখার চেষ্টা করছে| যেটা বলছে, হৃদয় থেকে বলছে| তাই মানুষ গ্রহণ করছে| ওর সভাপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা|’
শীলা দীক্ষিতকে উত্তর প্রদেশে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার কথা হয়েছিল| কিন্তু নির্বাচনী ময়দান থেকে এখন অনেকটা দূরে শীলা| এ প্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেত্রী বলেছেন, ‘আমার তো প্রচারেই থাকার কথা| কানপুরে যাওয়ার কথাও ছিল| কিন্তু হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়লাম| এখন সুস্থ| বারাণসীতে যাব, সেখানেই আমাকে দেখতে পারবেন|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top