News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহন্মুম্বইয়ের ২২০ নম্বর ওয়ার্ডে পাঁচ বছরের ঐশিকার ভোটে জিতলেন বিজেপির অতুল শাহ
Image

বৃহন্মুম্বইয়ের ২২০ নম্বর ওয়ার্ডে পাঁচ বছরের ঐশিকার ভোটে জিতলেন বিজেপির অতুল শাহ

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : পাঁচ বছরের শিশু কন্যার সৌজন্যে শিকে ছিঁড়ল বিজেপির মুখপাত্র অতুল শাহ-এর | গতকাল বৃহন্মুম্বই পুরনিগমের ২২০ নম্বর ওয়ার্ডে ভোটগণনার পর দেখা যায়, মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র অতুল শাহ ও শিবসেনার সুরেন্দ্র বাগলকর- দুজনেই ৫,৪৯৬টি করে ভোট পেয়েছেন| তিন তিনবার পুনর্গণনার পরেও ফল সেই এক| তখন করা হয় লটারি| শিকে ছিঁড়ল পদ্মফুলের ভাগ্যে|
ভোট দানের অধিকার পেতে এখনও ১৩ বছর বাকি থাকলেও গতকাল বৃহন্মুম্বই পুরনিগমের ২২০ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে| শিবসেনা, বিজেপি- দুদলের প্রার্থীই পান সমসংখ্যক ভোট| বাধ্য হয়ে নেওয়া হল এক ৫ বছরের মেয়ের সাহায্য| চিরকুটে দুই প্রার্থীর নাম লিখে রাখা হয় ৫ বছরের ঐশিকা সালুঙ্খের সামনে| সে তুলে নেয় বিজেপি প্রার্থীর নাম লেখা চিরকুট| ঐশিকার ভোটেই ঠিক হয়ে গেল ২২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top