News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বিকাশপুরীতে দোকানে ভয়াবহ আগুন, সিলিন্ডার ফেটে মৃত দুই দমকলকর্মী
Image

দিল্লির বিকাশপুরীতে দোকানে ভয়াবহ আগুন, সিলিন্ডার ফেটে মৃত দুই দমকলকর্মী

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ছোট্ট দোকানে ভয়াবহ আগুন লেগে তুমুল আতঙ্ক ছড়াল পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকায়| শুক্রবার সকাল ৫.৩৫ মিনিট নাগাদ বিকাশপুরী এলাকায় লাল মার্কেটের এইচ ব্লকে অবস্থিত একটি দোকানে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়| ঠিক তখনই একটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২ জন দমকল কর্মী| এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন দমকল কর্মী| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে|
দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুনের লেলিহান শিখায় আটকে পড়েন দুই দমকলকর্মী| মৃত দুই দমকলকর্মীর নাম হল, হরি সিং মীনা এবং হরি ওম| গুরুতর জখম অবস্থায় বি এল কাপুর হাসপাতালে চিকিত্সাধীন আরও দুই জন দমকল কর্মী| তাঁদের নাম হল নবীন এবং রবীন্দ্র সিং| কী ভাবে ছোট্ট দোকানটিতে আগুন লাগল তা এখনও জানা যায়নি| আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top