News Flash

  • Home
  • Uncategorized
  • এবারের বাজেট রাজ্যের শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে, অভিযোগ ফেডারেশনের
Image

এবারের বাজেট রাজ্যের শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে, অভিযোগ ফেডারেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ রাজ্য বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা যে বাজেট প্রস্তাব পেশ করেছেন তা রাজ্যের সর্বস্তরের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের হতাশ করেছে বলে মন্তব্য করেছে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িস ফেডারেশন৷
সংগঠনের তরফ থেকে দাবী করা হয়েছে, আগামী অর্থ বছরে ২০০০ কোটি টাকা বরাদ্দ করলে ৪০ শতাংশ বৃদ্ধি হবে৷ ২০০৮ সালে পে রিভিউ করে ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছিল৷ সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, কর্মচারীদের বেতন ভাতা সংশোধনের জন্য কোন বেতন কমিশন বসানো হবে না, এমনকি বেতন পর্যালোচনা কমিটিও গঠন করা হবে না৷ অর্থমন্ত্রী আরও বলেন কেন্দ্রীয় সরকার অধিক অর্থ বরাদ্দ না করায় রাজ্যের শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় বেতনক্রম দেওয়া সম্ভব নয়৷ রাজ্য অর্থ দপ্তর শিক্ষক কর্মচারীদের বেতনভাতা সংশোধন করবে, তার জন্য আগামী অর্থবছরের জন্য কর্মচারী খাতে বাড়তি ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ তা দিয়েই রাজ্য অর্থ দপ্তর আগামী এপ্রিল মাস থেকে কর্মচারীদের বর্ধিত বেতন দেবার সিদ্ধান্ত কার্যকর করবে৷ রাজ্য অর্থমন্ত্রীর এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সরকারী কর্মচারী ফেডারেশন৷ সংগঠনের বক্তব্য আগামী অর্থবর্ষে শিক্ষক কর্মচারীদের বেতন ও পেনশন বাবদ যেখানে প্রায় ৬০০০ কোটি টাকা খরচ হবে সেখানে অতিরিক্ত ৬০০ কােটি টাকায় কর্মচারীদের বেতন ও পেনশন স্বাভাবিক ভাবেই ১০ শতাংশের বেশী বাড়ানো সম্ভব নয়৷ অর্থমন্ত্রীর এই ঘোষণা আগামীদিনে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা জিইয়ে রাখার নীল নক্সা বলে মন্তব্য করেছে ফেডারেশন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top