News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৪ নং জাতীয় সড়কের সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রককে অনুরোধ রাজ্যপালের
Image

৪৪ নং জাতীয় সড়কের সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রককে অনুরোধ রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ আসামের লোয়ারপোয়া এবং চুড়াইবাড়ি সীমান্তের মধ্যে ৪৪নং জাতীয় সড়ক মেরামতির কাজের উপর অসন্তুষ্টি প্রকাশ করে রাজ্যপাল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রণলায়কে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন৷ রাজ্যপালের সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবরটি জানানো হয়েছে৷ প্রেস বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়েছে, রাজ্যপাল সবসময়ই রাজ্যের লাইফ-লাইন বলে পরিচিত ৪৪ নং জাতীয় সড়কের অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন এবং এ বিষয়টি তিনি প্রধান মন্ত্রীর উপস্থিতিতে এন ই সি-র বৈঠকে তুলেও ধরেছিলেন৷ রাজ্যপাল মেরামতির কাজ স্বয়ং পরিদর্শন করতে গিয়ে চলতি কাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন৷ ২০ ফেব্রুয়ারী এন ই আর-এর মুখ্য বাস্তুকার ভি জে রাজওয়াত এবং এ ডি জি মনোজ কুমার রাজ্যপালের সাথে দেখা করে কাজের অবস্থা সম্পর্কে অবহিত করেন৷ তাঁরা রাজ্যপালকে আশ্বাস দেন যে, আসামে রাস্তা মেরামতির কাজ শেষ না হলেও বর্ষার সময় যাতে যানবাহন চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top