News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী পুরনো সম্পত্তি বিক্রি নিয়ে ক্ষোভ বিশালগড়ে
Image

সরকারী পুরনো সম্পত্তি বিক্রি নিয়ে ক্ষোভ বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ ফেব্রুয়ারি৷৷ বিশালগড়ে বিদ্যুৎ নিগম অফিসের পুরাতন দালানবাড়ি ভেঙ্গে নতুন দ্বিতল পাকাবাড়ি নির্মাণের কাজ চলছে৷ তবে পুরাতন নির্মাণ সামগ্রির বিক্রয়ে চলছে ব্যাপক ভাবে অনিয়মের ও দুর্নীতির অসংখ্য অভিযোগ৷ বিশাগড়ের বিদ্যুৎ নিগম অফিসে নতুন দ্বিতল ভবন নির্মামের কাজ পায় আগরতালয় জনৈক ঠিকাদার চিরঞ্জীব সাহা৷ এলাকায় স্থানীয় লোকেরা জানায় ঠিকাদার চিরঞ্জীব নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে পুরাতন দালান বাড়ির পুরানো ইট বিক্রি করে চলছে৷ প্রতি ইটের দাম সাত টাকা করে৷ তাকে মদত দিচ্ছে ম্যানাজার মিত্র রঞ্জন সাহা৷ তাকে প্রশ্ণ করলে সোজা বলেন এ বিষয়টি সম্পূর্ণ দফতরের৷ এদিকে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানাজার সুবীর চক্রবর্তীও বলেন একই কথা৷ তবে এলাকায় লোকজন জড়ো হয়ে বাঁধা দিলে বলেন এটা সরকার সম্পত্তি ঠিক আছে, নতুন কাজ আমরা করছি, সেই মেতাবেক পুরাতন সম্পত্তিও আমাদের৷ তাই এলাকার সাধারন জনগনের প্রশ্ণ সরকার এবিষয়েকি সুনিদিষ্ট ভূমিকা পালন করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top