News Flash

  • Home
  • Uncategorized
  • প্লাস্টিকের ব্যাগে মোড়ানো সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার
Image

প্লাস্টিকের ব্যাগে মোড়ানো সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ ফেব্রুয়ারী৷৷ মানবিকতার যে অবক্ষয় ঘটছে তার আরও একটি দৃষ্টান্ত মিলল মন্দিরনগীর উদয়পুরের হীরছাড়ায়৷ পলিব্যাগে মোড়ানো একটি সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনাটি ঘটে সোমবার সাত সকালে৷ কে বা কারা এই ফুটফুটে কন্যাসন্তানটিকে ফেলে রেখে গিয়েছে তা খবর লেখা পর্যন্ত জানা যায়নি৷
সংবাদে প্রকাশ হীরপুর গ্রামের মানুষ প্রাতঃভ্রমণে বেড়িয়ে রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় ব্যাগের মধ্যে সদ্যোজাত কন্যা সন্তানটির মৃতদেহ৷ দ্রুত খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে যায়৷
কিভাবে এই সদ্যোজাত শিশুটি সেখানে এল এনিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ স্থানীয় জনগণের কয়েকজন জানিয়েছেন, রবিবার রাতে কুঞ্জবন-হীরাপুর সড়কে একটি মারুতী ভ্যান গাড়িকে বারবার আসা যাওয়া করতে দেখা গিয়েছিল৷ রাতের দিকে গ্রামের মানুষ আর কিছু জানতে পারেনি৷ রাজ্যে সামাজিক অবক্ষয় যে দিনদিন অবনতি হচ্ছে তারই প্রমাণ এই ঘটনা৷ আশঙ্কা করা হচ্ছে অবধৈ কোন সম্পর্কের জেরে এই শিশু কন্যার মৃতদেহটি রাস্তায় ফেলে দিয়ে গিয়েছেন জন্মদাত্রী মা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top