News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের জন্যও ‘বিপজ্জনক’ হাফিজ সঈদ : পাক প্রতিরক্ষা মন্ত্রী
Image

পাকিস্তানের জন্যও ‘বিপজ্জনক’ হাফিজ সঈদ : পাক প্রতিরক্ষা মন্ত্রী

লাহোর, ২১ ফেব্রুয়ারি (হি.স.): শুধু ভারত নয়, পাকিস্তানের জন্যও ‘বিপজ্জনক’ ২৬-১১ হামলার মূল চক্রী হাফিজ সঈদ| এ কথা মেনে নিয়েছে পাকিস্তান সরকারও| পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, দেশের স্বার্থেই হাফিজ সঈদের মতো জঙ্গিকে গৃহবন্দী করা হয়েছে| পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই স্বীকারোক্তিতে রীতিমতো তোলপাড় গোটা পাকিস্তান| আসিফের মন্তব্যের তীব্র নিন্দা করে তেহরিক-ই-ইনসাফের নেতা মাহমুদুর রশিদ বলেছেন, ‘আসিফের বিবৃতি শুনে মনে হচ্ছে, তিনি পাকিস্তানের নয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী|’ আসিফের মন্তব্যের নিন্দা করেছেন জামাত-ই-ইসলামি নেতা লিয়াক বালোচেনও| তার বক্তব্য, ‘ওই মন্ত্রী নিজের জিহ্বার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন|’
উল্লেখ্য, ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হাফিজ সঈদকে জঙ্গি ঘোষণা করা হয়েছে| গত ৩০ শে জানুয়ারি থেকে ২৬-১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদ গৃহবন্দী হয়ে রয়েছেন| ভারত ও আমেরিকা ইতিমধ্যেই তাঁকে আন্তর্জাতিক স্তরে জঙ্গি ঘোষণা করার দাবি জানিয়েছে| এমতাবস্থায় হাফিজকে ‘বিপজ্জনক’ আখ্যা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top