News Flash

  • Home
  • Uncategorized
  • শিবরাত্রিতে পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসছে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা
Image

শিবরাত্রিতে পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসছে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবারের নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসার ইঙ্গিত দিলেন জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা | ওই দিন শিবরাত্রির কথা মাথায় রেখেই ২৪ ফেব্রুয়ারির পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি পালন করবে না বলেই মনে করা হচ্ছে| কবে এই প্রতিবাদ করা হবে তা পরে জানানো হবে|
গত সপ্তাহে ঠিক হয় ২৪ ফেব্রুয়ারি তাঁদের রুটিন প্রতিবাদ কর্মসূচি পালন করবেন তাঁরা| এই নিয়ে গিলানিপন্থী হুরিয়ত কনফারেন্সের মুখপাত্র আয়াজ আকবর বলেছেন, আমরা জানতাম না এবারের শিবরাত্রি ২৪ অক্টোবর শুক্রবার পড়েছে| যখন ব্যাপারটা সামনে এল, তখন বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছি| তবে এখনও সময় রয়েছে| প্রতিবাদের জন্য অন্যদিন ঘোষণা করা হবে|
অপরদিকে উমরপন্থী হুরিয়ত কনফারেন্সের মুখপাত্র শহীদ উল ইসলাম বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে| নতুন দিন আমরা শিগগিরই জানাব| ওই দিন এখনও পর‌্যন্ত আমরা কোনও বন্ধ ঘোষণা করিনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top