News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার শপথ নেবেন নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী শুরহোজেলি
Image

শনিবার শপথ নেবেন নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী শুরহোজেলি

কোহিমা (নাগাল্যান্ড), ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : ক্ষমতাসীন ‘ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড’ (ডিএএন)-এর বিধান পরিষদীয় নেতা নির্বাচিত হয়ে নাগাল্যান্ডের সপ্তদশ মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় শপথ নেবেন ৮১ বছরের ড. শুরহোজেলি লেইজেৎসু্। আজ সোমবার সকাল এগারোটায় রাজ্য ব্যানকুয়েট হল-এ অনুষ্ঠিত ডিএএন-এর জরুরি বৈঠকে দলপতি নির্বাচিত হলে বিকেলের দিকে তিনি রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যের সঙ্গে দেখা করে তাঁকে সরকার গঠন করতে আবেদন জানান। তাঁর আবেদনের ভিত্তিতে রাজ্যপাল তাঁকে শনিবার শপথ নেওয়ার দিন ধার্য করে দেন। এ খবর মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
এদিকে, বিধান পরিষদীয় নেতা হিসেবে তাঁকে নির্বাচিত করলে ডিএএন জোটের সকল বিধায়ককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শুরহোজেলি লেইজেৎসু্। তাঁর ভাষায়, আমার জন্য নিজের কুর্সি ছেড়ে দিয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছেন টিআর জেলিয়াং। বলেন, জেলিয়াংই প্রকৃত নাগা জাতির নেতা। নাগা জনগোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমতা ত্যাগ করতে এতটুকু কুণ্ঠা বোধ করেননি। তিনি মহান।
এদিকে আজকের গোটা কার্যক্রম ও কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি ডিএএন-৩-এর নতুন মুখ্যমন্ত্রীকে তাঁর আন্তরিক শুভ কামনা জানিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top