News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত গাড়িতেই শ্লীলতাহানির শিকার অভিনেত্রী ভাবনা, ধৃত মূল অভিযুক্ত সহ ৩
Image

চলন্ত গাড়িতেই শ্লীলতাহানির শিকার অভিনেত্রী ভাবনা, ধৃত মূল অভিযুক্ত সহ ৩

কোচি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): জনপ্রিয় মালায়ালাম অভিনেত্রী ভাবনাকে অপহরণ করে শ্লীলতাহানির ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ| এই ঘটনায় জড়িত আরও ৪ জনের খোঁজ চলছে| সোমবার যে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছে ওই অভিনেত্রীর গাড়ির প্রাক্তন চালক পালসার সুনীল এবং বর্তমান চালক মার্টিনও| তারাই মূল অভিযুক্ত| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সুনীলের সঙ্গে পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটিয়েছে মার্টিন|
গত শুক্রবার রাতে কোচি যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হন জনপ্রিয় মালয়লি অভিনেত্রী ভাবনা ওরফে কার্তিকা মেনন| একটি ছবির শু্যটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী ভাবনা| অভিযোগ, ট্র্যারফিক সিগন্যালে তাঁর গাড়ি দাঁড়ালে সুনীল এবং কিছু লোক জোর করে তাঁর গাড়িতে উঠে পড়ে| প্রায় ঘন্টাখানেক ধরে চলন্ত গাড়িতেই শ্লীলতাহানি করা হয় অভিনেত্রীকে| দুষ্কৃতীদের হাত থেকে ছাড়া পেতেই পুলিশে অভিযোগ জানান অভিনেত্রী ভাবনা|
অভিনেত্রী দাবি করে বলেন, এই ঘটনার পিছনে তাঁর প্রাক্তন গাড়ির চালক সুনীলেরই হাত রয়েছে| তবে, পুলিশ এই বিষয়টি এত সহজ ভাবে দেখেনি| প্রথমেই গ্রেফতার করা হয় ভাবনার বর্তমান গাড়ির চালক মার্টিনকে| মার্টিনের ফোনের কললিস্ট ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনার প্রধান অভিযুক্ত সুনীলে সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল মার্টিনের| পুলিশি জেরায় মার্টিন অবশ্য নিজের দোষ কৱুল করেছে| তারপরই সুনীলের ফোন ট্র্যারক করে সুনীল এবং আরও এক জনকে পুলিশ গ্রেফতার করে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top