News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী বছর অগাস্টেই ভারতের মাটিতে দৌড়বে হাইস্পিট ট্রেন টেলগো
Image

আগামী বছর অগাস্টেই ভারতের মাটিতে দৌড়বে হাইস্পিট ট্রেন টেলগো

মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সবকিছু ঠিকমতো চললে আগামী বছর আগস্টেই ভারতের মাটিতে দৌড়বে হাইস্পিট ট্রেন টেলগো | গত বছর এপ্রিলেই মুম্বইয়ে এসে পৌঁছে গেছে স্পেনের কোম্পানি টেলগো-র হাইস্পিড ট্রেনের ৯টি বগি|
ভারতে টেলগোর অধিকর্তা এস নাথ জানিয়েছেন, রেল মন্ত্রকের সঙ্গে একটি চুক্তি করতে চাইছে টেলগো | ওই চুক্তি অনুযায়ী দেশের যে কোনও অংশে পাঁচশো কিলোমিটার লাইন টেলগোকে লিজে দেবে ভারতীয় রেল | সেই লাইনেই পরীক্ষামূলভাবে হাইস্পিড টেলগো চালানো হবে| ট্রেনের গতি হবে ঘণ্টায় আড়াইশো কিলোমিটার | এনিয়ে একটি প্রস্তাব রেলমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে |
টেলগোর ওই আধিকারিকের মতে, রেলমন্ত্রক যদি আগামী ৩১ মার্চের মধ্যে ওই লাইন টেলগোকে লিজে দেয় তা হলে ওই পথে ট্রেন চালানোর জন্য প্রয়োজনীর রেক স্পেন থেকে এসে যাবে আগামী বছর এপ্রিলের মধ্যে| এরমধ্যেই প্রয়োজনীয় পরীক্ষা সেরে নিয়ে অগাস্টই চালু হয়ে যাবে টেলগোর চলাচল| টেলগোর দেওয়া প্রস্তাব খতিয়ে রেখেছে রেলের তিন সদস্যের একটি টিম | ওই টিম রিপোর্ট দিলেই কাজে নেমে পড়বে স্পেনের এই কোম্পানি|
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় রেলকে শুধুমাত্র হাইস্পিট কোচ সরবারহ করে টেলগো| এখন টেলগোকে তার নিজস্ব ট্রেন চালানোর অনুমতি দেওয়ার ওপরেই নির্ভর করছে সবকিছু| তবে নাথের মতে ভারতীয় রেলে ব্যবহৃত ইঞ্জিনের ক্ষমতা বেশ ভালো| সেই ইঞ্জিন ব্যবহার করে বর্তমান লাইনেই ভালো গতি পেতে পারে রেল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top