News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসপি এখন বেহেনজি সম্পত্তি পার্টি, মায়াবাতীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Image

বিএসপি এখন বেহেনজি সম্পত্তি পার্টি, মায়াবাতীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

জালাউন, ২০ ফেব্রুয়ারি (হি.স.): গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| এবার সেই মায়াবাতীকেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার ৱুন্দেলখণ্ড অঞ্চলের জালাউনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জনসভা থেকে মায়াবতীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেহেনজি (মায়াবতী) অভিযোগ করেছেন সরকার প্রস্তুত ছিল না….সত্যিই কি সরকার প্রস্তুত ছিল না, নাকি আপনি প্রস্তুত ছিলেন না….. তিনি বলেছিলেন (নোট বাতিলের প্রাক্কালে) এক সপ্তাহ সময় দেওয়া উচিত….একই কথা বলেছিলেন মুলায়মও|’
এরপরই মায়াবতীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএসপি এখন আর বহুজন সমাজ পার্টি নেই, আসলে বহুজন তো মায়াবতীর সঙ্গে মিশে গিয়েছে..বিএসপি এখন হল বেহেনজি সম্পত্তি পার্টি|’ শুধু মায়াবাতীই নন, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকেও|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top