News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটের বৈধতা নিয়ে আদালতে ডিএমকে
Image

তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটের বৈধতা নিয়ে আদালতে ডিএমকে

চেন্নাই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ ডিএমকে| গত শনিবার যেভাবে পালানিস্বামীর আস্থ ভোট হয়েছে তা মানতে নারাজ ডিএমকে | এবিষয়ে সোমবার মাদ্রাজ হাইকোর্টে সেদিনের আস্থাভোট চ্যালেঞ্জ জানাল তারা | ডিএমকে-র তরফে তাদের কৌঁসুলি তথা দলের প্রাক্তন রাজ্যসভা সদস্য আর সম্মুগাসুন্দরম আস্থাভোট বাতিলের দাবিতে পিটিশন পেশ করে দ্রুত শুনানি চান | অস্থায়ী প্রধান বিচারপতি হুলুবাদি জি ও বিচারপতি আর মহাদেবনকে নিয়ে গঠিত বেঞ্চ আগামীকাল পিটিশনের শুনানি স্থির করেছে|
শনিবারের আস্থাভোটে প্রবল হাঙ্গামা হয়| মাইক উপড়ে ফেলে, চেয়ার উল্টে, কাগজপত্র ছুঁড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে সভা থেকে জোর করে বের করে দেওয়া হয় প্রধান বিরোধী দল ডিএমকে-র বিধায়কদের| ওয়াকআউট করে তাদের সঙ্গীরাও| ডিএমকে-র দাবি, গোপন ব্যালটে ভোট চাই, যদিও তা মানতে রাজি হননি স্পিকার| হট্টগোলে দু-দুবার সভা মুলতুবি রাখতে হয়| শেষ পর‌্যন্ত বিরোধীশূন্য সভাতেই ২৩৪ সদস্যের বিধানসভায় ১২২-১১ ভোটে আস্থাভোটে জেতেন পালানিস্বামী| যা মেনে নিতে পারছে না রাজ্যের বিরোধী দল ডিএমকে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top