News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০০–র কাছাকাছি আসন পাব, ভোট দিয়ে দাবি মায়াবতীর
Image

৩০০–র কাছাকাছি আসন পাব, ভোট দিয়ে দাবি মায়াবতীর

লখনউ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : সকাল সকাল নিজের ভোট দিলেন বহুজন বিএসপি প্রধান মায়াবতী। রবিবার তৃতীয় দফার ভোটে লখনউ কেন্দ্রে নিজের ভোট দিলেন তিনি। বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানালেন, ‘এবার আমরাই উত্তরপ্রদেশে সরকার গড়ব। ৩০০–র কাছাকাছি আসন পাব আমরাই।’ ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে মানুষের উৎসাহ দেখে আত্মবিশ্বাসী মায়াবতী।
রাজ্যের বারোটি জেলার ৬৯টি আসনে ৮২৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে আজ ভোট । মোট ভোটারের সংখ্যা ২.৪১ কোটি। তৃতীয় দফার ভোটে রয়েছে ১৬,৬৭১ পোলিং কেন্দ্র এবং ২৫,৬০৩ পোলিং স্টেশন। আজকের দফায় প্রায় সতেরো শতাংশ মুসলিম ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
নির্বাচনী প্রচারে বারেবারে রাজ্যের শাসকদল সহ কেন্দ্রের শাসক দলকে আক্রমণের নিশানা করেছেন মায়াবতী। ১১ মার্চ ভোটের ফল প্রকাশ হবে। সেদিনই জানা যাবে উত্তরপ্রদেশ কার দখলে গেল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top