News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটির পাণ্ডুতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি বহু লক্ষ টাকা
Image

গুয়াহাটির পাণ্ডুতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি বহু লক্ষ টাকা

গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি, (হি.স.) : গুয়াহাটি মহানগরের পাণ্ডু বড়বাজারে (বেসক্যাম্প) আজ রবিবার ভোররাত প্রায় সাড়ে তিনটে নাগাদ সংঘটিত এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সম্পূৰ্ণ ভস্মীভূত হয়ে গেছে রমনী কলিতা ও কাঞ্চন ধর নামের দুই গৃহস্থের বাড়ি-সহ লাগোয়া বহু দুস্থের ঘর আগুনের লেলিহান শিখা গ্রাস করে। এই অগ্নিকাণ্ডে প্ৰায় চার থেকে ছয় লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। দমকলের তিনটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। শৰ্ট সাৰ্কিটকে এ ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।
ঘটনার বিবরণে প্রকাশ, রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ব্রাহ্মমুহূর্তে যখন নাগরিকরা ঘুমে আচ্ছন্ন তখন আচমকা সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় হুলুস্থূলের সৃষ্টি হয়। স্থানীয়রা যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়েই ছুটে আসে তিনটি দমকলের ইঞ্জিন।
খবরে প্রকাশ, আগুনের সূত্রপাত রমনী কলিতা ও কাঞ্চন ধরের বাড়ি। এর পর আগুনের লেলিহান শিখা ঘিঞ্জি ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা জানান, এতে বেশি লোকসানের সম্মুখীন হয়েছেন রমনী কলিতা, কাঞ্চন ধর ও প্রতিবেশী দুস্থরা। এই দুস্থরা দিনমজুরি করে তাঁদের জীবন নির্বাহ করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top