News Flash

  • Home
  • Uncategorized
  • অধিনায়কত্ব থেকে ধোনিকে সরিয়ে দিল আইপিএল দল পুণে
Image

অধিনায়কত্ব থেকে ধোনিকে সরিয়ে দিল আইপিএল দল পুণে

রাঁচি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল সোমবার আইপিএল-২০১৭ নিলাম । তার আগে ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। পরিবর্তে এবারের আইপিএলে পুণের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
যদিও পুণে মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ‘ধোনি খুব ভাল নেতা। দলকে সহযোগিতা করেছে। তবে আমরা তরুণ কাউকে অধিনায়ক হিসেবে চেয়েছিলাম।’ সূত্রের খবর, ফ্রাঞ্চাইজির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ধোনি। নতুন অধিনায়ক স্মিথকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
গতবার আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। ১৪ ম্যাচের মধ্যে জয় এসেছিল মাত্র ৫ ম্যাচে। নেতা ধোনি হয়েছিলেন ব্যর্থ। সে কারণেই হয়ত সরে যেতে হল ধোনিকে। গত আইপিএলে রানও পাননি ধোনি। ১২ ইনিংসে করেছিলেন মাত্র ২৮৪ রান। ছিল একটি অর্ধশতরান। তবে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দুর্দান্ত সফল ছিলেন ধোনি। দলকে দুবার করে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করেছিলেন মাহি। সোমবার হবে আইপিএলের নিলাম। তার আগে পুণে ফ্রাঞ্চাইজির এই সিদ্ধান্ত বেশ চমকপ্রদ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top