News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভার অধিবেশনে নজীরবিহীন ঘটনা, ক্ষুব্ধ বিরোধীরা, রাজ্য সরকারের তৈরী করা ভাষণের অংশ বিশেষ পাঠ না করে বিদ্রোহই করলেন রাজ্যপাল
Image

বিধানসভার অধিবেশনে নজীরবিহীন ঘটনা, ক্ষুব্ধ বিরোধীরা, রাজ্য সরকারের তৈরী করা ভাষণের অংশ বিশেষ পাঠ না করে বিদ্রোহই করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ প্রথা ভেঙ্গে রাজ্যপাল তথাগত রায় বুঝিয়ে দিলেন তিনি তোতাপাখী হতে রাজি

শুক্রবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ চলাকালে বিক্ষোভ দেখান বিরোধীরা৷ ছবি নিজস্ব৷

নন৷ রীতি অনুযায়ী ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন রাজ্যপাল৷ এই ভাষণ তৈরি করে রাজ্য সরকার৷ পছন্দ হোক বা না হোক এযাবৎ ত্রিপুরার প্রায় সব রাজ্যপালই রাজ্য সরকারের তৈরি করা ভাষণই পাঠ করেছেন বিধানসভায়৷ ভাষণে কেন্দ্র বিরোধী বক্তব্য থাকলেও সেই স্তবক বা পাতাগুলি পাঠ না করার নজির নেই৷ কিন্তু রাজ্যপাল তথাগত রায় অপছন্দের অর্থাৎ কেন্দ্র বিরোধী ভাষণের অংশ পাঠ না করে নজির গড়লেন৷ আর এই ঘটনা রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের অনাস্থা বা বিদ্রোহই প্রকাশ পেল বলে মনে করা অসংগত নয়৷
শুক্রবার রাজ্য বিধানসভায় ভাষণের পুরোটা পড়লেন না রাজ্যপাল তথাগত রায়৷ রাজ্যপালের ভাষণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বহু কথা রয়েছে৷ তাই ধারণা করা হচ্ছে, এজন্যই রাজ্যপাল ভাষণের ঐ অংশগুলি এড়িয়ে গেছেন৷ রাজ্যপালের ভাষণ মূলত রাজ্য সরকারই তৈরি করে দেয়৷ তাতে, কোন জায়গায় অপছন্দ হলে বাদ দেওয়ার অনুরোধ করতে পারেন রাজ্যপাল৷ তবে, রাজ্যপালের সে প্রস্তাব মেনে নেওয়া হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে রাজ্য সরকারের উপর৷ তাই এদিন রাজ্যপাল তথাগত রায় কার্যত রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণের বিরোধিতা করলেন বলেই মনে হচ্ছে৷ রাজ্যের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলেও মনে করা হচ্ছে৷
এদিকে, ভাষণের কিছুটা অংশ বিধানসভায় না পড়ায় বিরোধীরা এদিন ওয়েলে নেমে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিধায়করা রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকলেও রাজ্যপাল ভাষণের বাকি অংশটুকু পড়া শেষ করে তারপর চলে যান৷ এদিন রাজ্যপালের ভাষণকে ঘিরে কয়েক মুহূর্তের জন্য বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে৷
রাজ্যপালের ভাষণে বেকারত্ব, সাম্প্রদায়িক পরিস্থিতি, পরিকল্পনা কমিশনের অবলুপ্তি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে দূরত্ব, উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পাওয়া থেকে কৃষকরা বঞ্চিত এবং রেগা প্রকল্পে বরাদ্দ অর্থ কমিয়ে দেওয়া নিয়ে সমালোচনা করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে, এই ভাষণের সাথে সহমত পোষণ না করতে পেরে রাজ্যপাল ভাষণের এই অংশগুলি এড়িয়ে গিয়েছেন৷ নানা কারণে এর আগেও অনেক রাজ্যপালই ভাষণের পুরোটা পড়েননি৷ আবার কখনো কখনো রাজ্যপালের ভাষণের বিরোধিতায় বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে৷ কিন্তু এদিন রাজ্যপাল তথাগত রায় ভাষণের পুরোটা না পড়ায় প্রতিবাদী হন বিরোধীরা৷ এই ঘটনাকেও নজিরবিহীন বলে মনে করা হচ্ছে৷
এদিন, রাজ্যপালের ভাষণ শেষে বিধানসভার বাইরে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলনেতার নিজ কক্ষে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ভাষণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গালমন্দ করা হয়েছে তাই রাজ্যপাল ঐ অংশগুলি এড়িয়ে গেছেন৷ তিনি বলেন, এমন যদি হত বিরোধীরা রাজ্যপালের ভাষণের বিরোধিতায় হৈ চৈ শুরু করেছেন তাহলে মেনে নেওয়া যেত যে রাজ্যপাল এই কারণে ভাষণের পুরোটা পড়েননি৷ তিনি কটাক্ষের সুরে বলেন, যাদের বক্তব্য পাঠ করতে রাজ্যপাল অনীহা প্রকাশ করেছেন তারাই এদিন বিধানসভারভেতরে চুপ ছিলেন৷ এবিষয়ে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ বলেন, ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশনে রাজ্যপাল রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন৷ এটাই সংসদীয় রীতি৷ তাই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল ভাষণের পুরোটা পড়তে বাধ্য৷ তবে, যদি রাজ্যপাল অসুস্থতা অনুভব করেন কিংবা বিধানসভায় বিরোধীরা হইহট্টগোল করে থাকেন তাহলে বিশেষ ক্ষেত্রে রাজ্যপাল ভাষণের অনেকটাই অংশ পড়ার সময় বাদ দিতে পারেন৷ এদিন তিনিও কটাক্ষের সুরে বলেন, রাজ্য মন্ত্রিসভার তৈরি করা ভাষণে রাজ্যপাল দ্বিমত পোষণ করেন, তাই তিনি পুরোটা পড়েননি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top