News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে আত্মঘাতী বি-টেক প্রথম বর্ষের ছাত্র, তদন্ত শুরু করেছে পুলিশ, মুজাফফরনগরে আত্মঘাতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাঞ্চল্য
Image

উত্তর প্রদেশে আত্মঘাতী বি-টেক প্রথম বর্ষের ছাত্র, তদন্ত শুরু করেছে পুলিশ, মুজাফফরনগরে আত্মঘাতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাঞ্চল্য

আমেঠি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের আমেঠিতে গলায় ফঁাস লাগিয়ে আত্মঘাতী হল বি-টেক প্রথম বর্ষের এক ছাত্র| মৃত ছাত্রের নাম হল অভিনাশ মিশ্র (২০)| শুক্রবার আমেঠির মুন্সিগঞ্জ এলাকায় হোস্টেলের রুমে গলায় ফঁাস লাগিয়ে আত্মঘাতী হন অভিনাশ| পুলিশ জানিয়েছে, অভিনাশের বাড়ি সুলতানপুর জেলার মুরারচকে| মুন্সিগঞ্জের একটি কলেজে বি-টেক প্রথমবর্ষের ছাত্র ছিল অভিনাশ|

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ| কী কারণে অভিনাশ আত্মঘাতী হল, তা খতিয়ে দেখা হচ্ছে|
উত্তর প্রদেশের মুজাফফরনগরে গলায় ফঁাস লাগিয়ে আত্মঘাতী হলেন এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার| মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি| সার্কেল অফিসার রাজবীর সিং জানিয়েছেন, শনিবার দ্বারকা পুরী এলাকায় নিজের বাড়িতেই গলায় ফঁাস লাগিয়ে আত্মঘাতী হন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট|
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই হয়তো আত্মঘাতী হয়েছেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top