News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে নিষিদ্ধ ইরফান খান আভিনীত ছবি `নো বেড অব রোজেস’
Image

বাংলাদেশে নিষিদ্ধ ইরফান খান আভিনীত ছবি `নো বেড অব রোজেস’

লস অ্যাঞ্জেলস, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল ইরফান খান আভিনীত ছবি `ন বেড অব রোজেস’|

বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি ছবিটি তৈরি করা হয়েছে সে দেশের প্রখ্যাত লেখন হুমায়ুন আহমেদের জীবন নিয়ে| পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকির ওই ছবিতে ইরফানকে দেখানো হয়েছে একজন পরিচালক হিসেৱে| তাঁর জীবন নাকি আনেকটাই মিলে যায় লেখক হুমায়ুন আহমেদের জীবনের সঙ্গে|

উল্লেখ্য, সাতাশ বছর সংসার করার পর স্ত্রীকে ডিভোর্স করেছিলেন হুমায়ুন আহমেদ| পরে তিনি বিয়ে করেন তাঁর থেকে ৩৩ বছরের ছোট এক অভিনেত্রীকে| ওই অভিনেত্রী আবার লেখকের মেয়ের বন্ধু| নো বেড অব রোজেস ছবিতেও দেখানো হচ্ছে ইরফান জাভেদ হাসান নামে এক পরিচালক| স্ত্রীকে ডিভোর্স করে মেয়ের বন্ধুকে বিয়ে করছেন| এতেই আপত্তি সেন্সর বোর্ডের|

ছবিটি শুরু হচ্ছে একটি সতর্কীকরণ বার্তা দিয়ে| বলা হচ্ছে ছবির কাহিনী কারও জীবনী অবলম্বনে তৈরি হয়নি| তাতেও শেষরক্ষা হল না| সংবাদ মাধ্যমে ইরফান জানিয়েছেন, ছবিটি তৈরি হয়েছে নারী-পুরুষের জীবনের জটিল সম্পর্ক নিয়ে| এতে সমাজের কী ক্ষতি হবে তা আমার মাথায় ঢোকে না| প্রসঙ্গত ২০১৬ সালে ছবিটির স্ক্রিপ্টটিকে ছাড় দেয় বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট করপোরেশন| ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি ছবিকে নে অবজেকশন সার্টিফিকেটও দেওয়া হয় | এখন ছবিটি নিষিদ্ধ হয়ে যাওয়ার পর তার দায়ভার ফিল্ম সেন্সর বোর্ডের ওপরেই চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট করপোরেশনের কর্তা তপন কুমার ঘোষ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top