News Flash

  • Home
  • Uncategorized
  • চাপের মুখে সন্ত্রাসবাদী হাফিজ সইদের বিরুদ্ধে পদক্ষেপ পাকিস্তানের
Image

চাপের মুখে সন্ত্রাসবাদী হাফিজ সইদের বিরুদ্ধে পদক্ষেপ পাকিস্তানের

ইসলামাবাদ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : অবশেষে চাপের মুখে নতিস্বীকার করল পাকিস্তান| ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ চাপে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইসলামাবাদ| সূত্রের খবর, ইসলামাবাদের নির্দেশে পাঞ্জাব প্রদেশের প্রশাসন সন্ত্রসবাদী হাফিজ সইদের উপর সন্ত্রাসদমন আইনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে| ওই আইন অনুসারে সইদের উপর নিয়মিত নজর রাখবে পুলিশ| শুধু তাই নয়, তাকে প্রত্যেকদিন থানায় হাজিরা দিতে হবে|

মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর জঙ্গিসংগঠন জামাত-উদ-দাওয়া বা জেইউডি প্রধান হাফিজ সইদকে গত মাস গৃহবন্দী করে পাক প্রশাসন| তার বিদেশ সফরের উপরও নিষেধাজ্ঞা জারিও করা হয়েছে| ২০১৪ সালে জামাত-উদ-দাওয়াকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top