News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে আস্থা ভোটে জয়ী হলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী
Image

অবশেষে আস্থা ভোটে জয়ী হলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন ই কে পালানিস্বামী| বিধানসভায় আস্থাভোটে তাঁর পক্ষেই ভোট পড়ে বেশি| ২৩৫ আসনের তামিলনাডু বিধানসভায় আস্থাভোটে জেতার জন্য দরকার ছিল ১১৭ জন বিধায়কের সমর্থন| সেখানে শশীকলা অনুগামী পালানিস্বামীর পক্ষে যায় ১২২টি ভোট|

প্রসঙ্গত, পালানিস্বামী গোষ্ঠীর এই জয়ের ফলে তামিলনাডুতে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থার অবসান হল বলে মনে করা হচ্ছে| শনিবার সকাল থেকেই এই আস্থা ভোটকে কেন্দ্র করে বিধানসভার পরিস্থিতি ছিল উত্তপ্ত| গোপন ব্যালটে ভোট চেয়ে প্রথম থেকেই এদিন সুর চড়ান বিরোধী বিধায়করা| তাতে রাজি হননি স্পিকার| শুরু হয় ধুন্ধুমার| স্পিকারের মাইক কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে বিরোধী বিধায়কদের বিরুদ্ধে| তাঁর চেয়ারে গিয়েও বসে পড়েন ডিএমকে বিধায়ক কুকুসেলভম| স্পিকারের অভিযোগ, বিধায়করা তাঁকে নিগ্রহ করেছেন| বিধানসভা পুলিশ ডেকে ডিএমকে বিধায়কদের বের করে দেন স্পিকার| এদিকে এদিনের ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে কংগ্রেসও ওয়াকআউট করে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top