News Flash

  • Home
  • Uncategorized
  • পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে কোহলির ব্র‌্যান্ড ভ্যালু, আগে শুধুই শাহরুখ
Image

পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে কোহলির ব্র‌্যান্ড ভ্যালু, আগে শুধুই শাহরুখ

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্র‌্যান্ড ভ্যালু| ২০১৬ সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী, বিরাটের ব্র‌্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার| ভারতের সেলেবদের মধ্যে এক্ষেত্রে তাঁর আগে আছেন শুধু শাহরুখ খান| বলিউড বাদশার ব্র‌্যান্ড ভ্যালু ১৩১ মিলিয়ন মার্কিন ডলার| বিশেষজ্ঞরা বলছেন, এখন শাহরুখের থেকে খুব বেশি পিছিয়ে নেই বিরাট| স্পোর্টস মার্কেটিং এগজিকিউটিভরা বলছেন, ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিরাটের ব্র‌্যান্ড ভ্যালু ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে গিয়েছে| তিনি ভবিষ্যতে শাহরুখকে টপকেও যেতে পারেন|
একটি স্পোর্টস মার্কেটিং সংস্থার কর্ণধার তুহিন মিশ্র বলেছেন, একজন ব্র‌্যান্ড অ্যাম্বাসাডারের পারফরম্যান্স এবং অবস্থান তাঁর ব্র‌্যান্ড ভ্যালু বাড়িয়ে দেয়| টেস্ট দলের অধিনায়ক হওয়ার সময় বিরাটের যা ব্র‌্যান্ড ভ্যালু ছিল, একদিনের ও টি-২০ দলের অধিনায়ক হওয়ার পর তা ২০-২৫ শতাংশ বেড়ে গিয়েছে|
এখন বিরাট ২০টি পণ্যের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডার বিরাট| এছাড়া তিনি কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া প্রকল্পেরও শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন| মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের জন্যই বিরাটের ব্র‌্যান্ড ভ্যালু বেড়ে চলেছে| তিনি অদূর ভবিষ্যতে ভারতের এনডোর্সমেন্টের ইতিহাসে সবচেয়ে দামী ব্র‌্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার দিকে এগিয়ে চলেছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top