News Flash

  • Home
  • Uncategorized
  • এবার শশীকলাসহ তাঁর অনুগামীদের দল থেকে বহিষ্কার করল পন্রিসেলভম শিবির
Image

এবার শশীকলাসহ তাঁর অনুগামীদের দল থেকে বহিষ্কার করল পন্রিসেলভম শিবির

চেন্নাই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃতু্যর পর থেকে এআইএডিএমকের মালিকানা নিয়ে দড়ি টানাটানি এখনও চলছে পুরোদমে| শশীকলা ও পন্রিসেলভম দুই শিবির নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে একে অপরকে দল থেকে বহিষ্কার করার পালা শুরু করেছে| বহিষ্কার করার এই পালায় এবার পন্রিসেলভম শিবির শশীকলা নটরাজন ও তাঁর ভাইপোসহ সাধারণ সম্পাদক টি টি ভি দীনকরণকে বহিষ্কার করল| এর আগে শশীকলা শিবির পন্রিসেলভমকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছিল| পাল্টা জবাবে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে|
পন্রিসেলভম শিবিরের নেতা দলের সভাপতিমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান ই মধুসূদনন শিবির বদল করে বলেছেন, শশীকলাকে বহিষ্কার করা হল| কারণ তিনি দলের পক্ষে বদনামের কারণ হয়ে দাঁড়িয়েছেন| শশীকলা ও দীনকরণ ছাড়াও বহিষ্কার করা হয়েছে এস ভেঙ্কটেশ নামে আর এক শশী ঘনিষ্ঠকেও|
তবে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের মধ্যেই ওস্তাদের চাল খেলে দিয়েছেন শশীকলা| জেলে যাওয়ার আগে তাঁর নির্বাচিত ই পালানিস্বামীই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেন| এবার তাঁর বকলমে শশীকলাই জেল থেকে রাজপাট চালাবেন বলে মনে করছে রাজনৈতিক মহল| রাজ্যের ২৩৪টি বিধানসভাতেই ঘুরে ঘুরে প্রচার চালাবেন পন্রিসেলভম ও তাঁর সমর্থকরা| শশীকলাকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য জনমত তৈরি করবেন বলেও জানা গিয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top